আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন। সম্ভাব্য সূচি অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর তার নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে।সরকার ও কূটনৈতিক সূত্রগুলো বলছে, সফরকালে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নিতে পারেন। সম্ভাব্য সূচি অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে।নিউইয়র্ক সফরের সময় তার সম্মানে একটি বড় নাগরিক সংবর্ধনারও প্রস্তুতি নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। অরও পড়ুন, ৪ আগস্টের রক্তাক্ত বিকেল: দেশজুড়ে সংঘর্ষ, বাড়ছিল মৃত্যুর মিছিলযুক্তরাষ্ট্র বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠন সফর উপলক্ষে প্রস্তুতি শুরু করেছে বলে জানা গেছে।নিউইয়র্কের কর্মসূচি শেষে ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে দুই দিনের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। পুরো সফর ৮ থেকে ১০ দিনের হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।তবে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের পরিকল্পনা রয়েছে, কিন্তু এখনো সফরসূচি চূড়ান্ত হয়নি।বিশ্লেষকদের মতে, এবারের জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব এবং সংশ্লিষ্ট কূটনৈতিক প্রেক্ষাপট আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পেতে পারে। তবে সফরের পূর্ণাঙ্গ সময়সূচি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হওয়ার অপেক্ষা রয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।