গ্যাস সংকটের প্রতিবাদে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। প্রায় এক ঘণ্টার অবরোধে মহাসড়কে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।রোববার রাত ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত জেলা শহরের ইসলাম মার্কেট এলাকায় গ্রীন লাইফ ফিলিং স্টেশনের সামনে এই অবরোধ কর্মসূচি পালন করেন চালকরা।বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুরের একমাত্র সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফলে তাদের দূরবর্তী এলাকায় গিয়ে গ্যাস সংগ্রহ করতে হচ্ছে। এতে সময় ও অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে, আর দৈনিক আয় কমে যাওয়ায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
আরও পড়ুন, কোতোয়ালীতে সাঁড়াশি অভিযানে গাঁজা উদ্ধারসহ মোট গ্রেপ্তার ১৬
অবরোধ চলাকালে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে। তাদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে চালকরা অবরোধ প্রত্যাহার করেন।লক্ষ্মীপুরের ট্রাফিক পুলিশ পরিদর্শক কামরুল হাসান বলেন, এটি শুধু স্থানীয় সমস্যা নয়, জাতীয়ভাবেই গ্যাস সংকট চলছে। পরে চালকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ সিএনজি চালকরা।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন