দৈনিক সংবাদ দিগন্ত

পুলিশের সতর্কবার্তা নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ: ডিবি প্রধান

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বোমা-আতঙ্ক ও সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনার পর জারি করা পুলিশের সতর্কতা কোনো সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটি নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দেওয়া একটি ‘রিমাইন্ডার’।ডিবি প্রধান জানান, পুলিশ জনগণের নিরাপত্তার পাশাপাশি নিজেদের সদস্য, যানবাহন ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেও সবসময় সতর্ক থাকে। সাম্প্রতিক কয়েকটি বোমা-সংক্রান্ত ঘটনা ও গুজবের পরিপ্রেক্ষিতে সদস্যদের আরও সচেতন থাকতে বলা হয়েছে।

আরও  পড়ুন, যানজট কমাতে ঢাকার নদীপথে নতুন উদ্যোগ, প্রধানমন্ত্রীর কড়া নির্দেশনা

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার কোনো নির্দিষ্ট গোয়েন্দা তথ্য আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের কোনো নির্দিষ্ট তথ্য নেই। তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত তদারকি করছেন এবং মাঠপর্যায়ের সদস্যদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।মতিঝিলে উদ্ধার হওয়া ছাতাবোমার বিষয়ে তিনি জানান, ঘটনাটি সিটিটিসি তদন্ত করছে এবং ডিবিও সমান্তরালভাবে ছায়া তদন্ত চালাচ্ছে।এর আগে পুলিশ সদর দপ্তর মাঠপর্যায়ের সব ইউনিটে একটি জরুরি বার্তা পাঠিয়ে যানবাহন ও স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ দেয়।পুলিশ বলছে, নিয়মিত নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে এ ধরনের সতর্কতা দেওয়া হয় এবং এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

বিষয় : নিরাপত্তা ডিবি প্রধান বস্তু উদ্ধার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

পুলিশের সতর্কবার্তা নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ: ডিবি প্রধান

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বোমা-আতঙ্ক ও সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনার পর জারি করা পুলিশের সতর্কতা কোনো সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটি নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দেওয়া একটি ‘রিমাইন্ডার’।ডিবি প্রধান জানান, পুলিশ জনগণের নিরাপত্তার পাশাপাশি নিজেদের সদস্য, যানবাহন ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেও সবসময় সতর্ক থাকে। সাম্প্রতিক কয়েকটি বোমা-সংক্রান্ত ঘটনা ও গুজবের পরিপ্রেক্ষিতে সদস্যদের আরও সচেতন থাকতে বলা হয়েছে।

আরও  পড়ুন, যানজট কমাতে ঢাকার নদীপথে নতুন উদ্যোগ, প্রধানমন্ত্রীর কড়া নির্দেশনা

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার কোনো নির্দিষ্ট গোয়েন্দা তথ্য আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের কোনো নির্দিষ্ট তথ্য নেই। তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত তদারকি করছেন এবং মাঠপর্যায়ের সদস্যদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।মতিঝিলে উদ্ধার হওয়া ছাতাবোমার বিষয়ে তিনি জানান, ঘটনাটি সিটিটিসি তদন্ত করছে এবং ডিবিও সমান্তরালভাবে ছায়া তদন্ত চালাচ্ছে।এর আগে পুলিশ সদর দপ্তর মাঠপর্যায়ের সব ইউনিটে একটি জরুরি বার্তা পাঠিয়ে যানবাহন ও স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ দেয়।পুলিশ বলছে, নিয়মিত নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে এ ধরনের সতর্কতা দেওয়া হয় এবং এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত