দৈনিক সংবাদ দিগন্ত

যানজট কমাতে ঢাকার নদীপথে নতুন উদ্যোগ, প্রধানমন্ত্রীর কড়া নির্দেশনা

প্রধানমন্ত্রীর কড়া নির্দেশনা

ঢাকার যানজট নিরসন, পরিবেশ রক্ষা এবং যোগাযোগ ব্যবস্থা সহজ করতে রাজধানীর চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার সচিবালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় প্রধানমন্ত্রী নদীর দূষণরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কড়া নির্দেশনা দেন।সভায় ঢাকার চারপাশের নৌপথে আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়।সরকারের এই উদ্যোগের লক্ষ্য রাজধানীর সড়কনির্ভরতা কমিয়ে বিকল্প  ।

আরও  পড়ুন, সরকারের আশ্বাসে শাহবাগ ছাড়লেন সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা

জলপথভিত্তিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা।প্রধানমন্ত্রী পরিবেশ সুরক্ষা ও নদীতীরের সৌন্দর্যবর্ধনের বিষয়েও গুরুত্বারোপ করেন। তিনি নদীর তীরবর্তী ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দেন।সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন, পরিবেশ মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ঢাকার যানজট কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগরবাসীর যাতায়াতে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

বিষয় : নির্দেশনা নতুন উদ্যোগ পরিবেশ রক্ষা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

যানজট কমাতে ঢাকার নদীপথে নতুন উদ্যোগ, প্রধানমন্ত্রীর কড়া নির্দেশনা

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

ঢাকার যানজট নিরসন, পরিবেশ রক্ষা এবং যোগাযোগ ব্যবস্থা সহজ করতে রাজধানীর চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার সচিবালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় প্রধানমন্ত্রী নদীর দূষণরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কড়া নির্দেশনা দেন।সভায় ঢাকার চারপাশের নৌপথে আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়।সরকারের এই উদ্যোগের লক্ষ্য রাজধানীর সড়কনির্ভরতা কমিয়ে বিকল্প  ।

আরও  পড়ুন, সরকারের আশ্বাসে শাহবাগ ছাড়লেন সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা

জলপথভিত্তিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা।প্রধানমন্ত্রী পরিবেশ সুরক্ষা ও নদীতীরের সৌন্দর্যবর্ধনের বিষয়েও গুরুত্বারোপ করেন। তিনি নদীর তীরবর্তী ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দেন।সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন, পরিবেশ মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ঢাকার যানজট কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগরবাসীর যাতায়াতে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত