দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০২ আগস্ট ২০২৬

সরকারের আশ্বাসে শাহবাগ ছাড়লেন সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা

সরকারের নতুন সিদ্ধান্ত ও আশ্বাসের পর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা।রোববার কয়েক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালনের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন বিজ্ঞপ্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তারা।আন্দোলনকারীরা আগস্টের মধ্যেই যোগদান ও পদায়নের দাবিতে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছিলেন। কর্মসূচির শুরুতে কোরআন তিলাওয়াত, অন্যান্য ধর্মগ্রন্থ পাঠ, জাতীয় সংগীত পরিবেশন এবং প্রয়াত সহকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আরও  পড়ুন,হত্যা ও অস্ত্র মামলায় ডেভিড ইমনসহ পাঁচজনকে ১০ দিনের রিমান্ড

আন্দোলন চলাকালে শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ও জলকামান মোতায়েন করা হয়। এতে শাহবাগ থেকে টিএসসি অভিমুখী সড়কের একাংশে যান চলাচল ব্যাহত হয়।দুপুরে মন্ত্রণালয় নতুন বিজ্ঞপ্তি জারি করে জানায়, আগে নির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ১ অক্টোবর নির্বাচিত সহকারী শিক্ষকরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন এবং ২ অক্টোবর তাদের পদায়ন করা হবে।এই সিদ্ধান্তকে ইতিবাচক উল্লেখ করে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।দীর্ঘ প্রায় ১৭৫ দিনের অপেক্ষার পর যোগদানের নির্দিষ্ট সময়সূচি ঘোষণায় সুপারিশপ্রাপ্ত শিক্ষক প্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বিষয় : সহকারী শিক্ষক নতুন সিদ্ধান্ত কর্মসূচি প্রত্যাহার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

সরকারের আশ্বাসে শাহবাগ ছাড়লেন সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সরকারের নতুন সিদ্ধান্ত ও আশ্বাসের পর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা।রোববার কয়েক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালনের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন বিজ্ঞপ্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তারা।আন্দোলনকারীরা আগস্টের মধ্যেই যোগদান ও পদায়নের দাবিতে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছিলেন। কর্মসূচির শুরুতে কোরআন তিলাওয়াত, অন্যান্য ধর্মগ্রন্থ পাঠ, জাতীয় সংগীত পরিবেশন এবং প্রয়াত সহকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আরও  পড়ুন,হত্যা ও অস্ত্র মামলায় ডেভিড ইমনসহ পাঁচজনকে ১০ দিনের রিমান্ড

আন্দোলন চলাকালে শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ও জলকামান মোতায়েন করা হয়। এতে শাহবাগ থেকে টিএসসি অভিমুখী সড়কের একাংশে যান চলাচল ব্যাহত হয়।দুপুরে মন্ত্রণালয় নতুন বিজ্ঞপ্তি জারি করে জানায়, আগে নির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ১ অক্টোবর নির্বাচিত সহকারী শিক্ষকরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন এবং ২ অক্টোবর তাদের পদায়ন করা হবে।এই সিদ্ধান্তকে ইতিবাচক উল্লেখ করে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।দীর্ঘ প্রায় ১৭৫ দিনের অপেক্ষার পর যোগদানের নির্দিষ্ট সময়সূচি ঘোষণায় সুপারিশপ্রাপ্ত শিক্ষক প্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত