দৈনিক সংবাদ দিগন্ত

সহকারী শিক্ষক নিয়োগে নতুন নির্দেশনা, ১৪ হাজার প্রার্থীর অতীত খতিয়ে দেখবে সরকার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর পূর্ব কার্যকলাপ, কাগজপত্র ও ডকুমেন্টস যাচাইয়ের নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক (নিয়োগ) আইরিন পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে নির্বাচিত । আরও পড়ুন , ঈদযাত্রা নির্বিঘ্নে সর্বোচ্চ প্রস্তুতি, ফিটনেসবিহীন নৌযানে কড়াকড়ি প্রার্থীদের পুলিশি তদন্তের মাধ্যমে পূর্ব কার্যকলাপ যাচাই করা হবে। একইসঙ্গে জমা দেওয়া শিক্ষাগত সনদ, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় সব কাগজপত্রের সত্যতাও খতিয়ে দেখা হবে।নির্দেশনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং ভুয়া সনদ বা তথ্য গোপনের ঘটনা প্রতিরোধে এই যাচাই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এর আগে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর আওতায় দেশের বিভিন্ন জেলার জন্য প্রাথমিকভাবে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়।

সহকারী শিক্ষক নিয়োগে নতুন নির্দেশনা, ১৪ হাজার প্রার্থীর অতীত খতিয়ে দেখবে সরকার