দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষার ফলাফল অনতিবিলম্বে প্রকাশ করা হবে।আজ বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এ তথ্য জানান।ডিপিই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) গত ৯ জানুয়ারি ১ হাজার ৪০৮টি কেন্দ্রে একযোগে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন , সীমান্তবর্তী ৩২ জেলায় মাদক পাচার ঠেকাতে রেড অ্যালার্ট
১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে মোট ১০ লাখ ৮০ হাজার ৯৫ জন আবেদনকারী থাকলেও পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী।অধিদপ্তর জানিয়েছে, জেলা প্রশাসকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং পুলিশ ও গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সবার সহায়তায় পরীক্ষা কার্যক্রম অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অসদুপায় অবলম্বন ও ডিভাইস ব্যবহারের অপরাধে ২ শতাধিক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া, ভুয়া প্রশ্নপত্র দিয়ে প্রতারণার সাথে জড়িতদের বিরুদ্ধেও মামলা দায়েরের ব্যবস্থা নেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষায় অনিয়ম বা প্রশ্ন ফাঁসের যে অভিযোগ উঠেছিল, সে বিষয়ে অধিদপ্তরের পক্ষ থেকে বিশেষ ব্যাখ্যা দেওয়া হয়েছে।
বিষয় : ফলাফল ভর্তি পরীক্ষা প্রকাশ সহকারী শিক্ষক প্রকাশ

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন