রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি পেশায় স্টিলের আলমারি মিস্ত্রি ছিলেন।শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।নিহত সোলেমান দেওয়ান মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন।নিহতের স্বজনদের ভাষ্য, এক পরিচিত স্ট্রোকের রোগীকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করাতে তিনি সন্ধ্যায় মুন্সীগঞ্জ থেকে ঢাকায় আসেন। রোগীকে হাসপাতালে ভর্তি করার পর বাড়ির উদ্দেশে রওনা দেন। তবে শনির আখড়ায় পৌঁছে জানতে পারেন, ওই রোগী মারা গেছেন।
আরও পড়ুন, রাজধানীতে মেঘ-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণ-পূর্ব দিক থেকে বইবে বাতাস
এরপর তিনি আবার হাসপাতালে ফেরার পথে ফুটওভার ব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন।এ সময় একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং যাত্রাবাড়ী থানায় রাখা হয়েছে।মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানা আইনগত ব্যবস্থা নিচ্ছে।

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন