দেশজুড়ে জরুরি স্বাস্থ্যসেবায় বড় ধরনের সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বুধবার ভোর ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি অ্যাম্বুল্যান্স চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুল্যান্স মালিক কল্যাণ সমিতি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছে সংগঠনটি।মঙ্গলবার এক যৌথ বিজ্ঞপ্তিতে ধর্মঘটের ঘোষণা দেন সংগঠনটির সভাপতি ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক বাদল মাদবর। তারা জানান, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।সংগঠনের সাধারণ সম্পাদক বাদল মাদবর বলেন, বুধবার সকাল ৬টা থেকে দেশের কোথাও কোনো বেসরকারি অ্যাম্বুল্যান্স চলবে না।
আরও পড়ুন, বৃহস্পতিবার শুরু তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ মেলা
ন্যায্য দাবির সুরাহা না হওয়ায় তারা এই কঠোর কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন।মালিক সমিতির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—অ্যাম্বুল্যান্স-সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালা দ্রুত বাস্তবায়ন, সরকারি হাসপাতালগুলোতে নির্দিষ্ট পার্কিং, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী টোল ফ্রি সুবিধা, লাশবাহী ফ্রিজিং ভ্যান ও অ্যাম্বুল্যান্সের সব ধরনের টোল মওকুফ এবং রোগী বহনকারী অ্যাম্বুল্যান্সে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।এদিকে ধর্মঘটকে ঘিরে রোগী পরিবহন, জরুরি চিকিৎসা এবং আন্তঃজেলা স্বাস্থ্যসেবায় ভোগান্তির আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।ধর্মঘটের প্রভাব এবং সরকারের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আমরা নজর রাখছি। নতুন কোনো সিদ্ধান্ত এলে তা আপনাদের জানিয়ে দেব।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন