দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

কিশোরগঞ্জে স্থানীয় নির্বাচনে বিএনপির উল্টো জায়গায় সিল মারবেন : নাসির উদ্দীন পাটোয়ারী

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।

স্থানীয় নির্বাচনে যেখানেই বিএনপি'র প্রার্থী থাকবে উল্টো যায়গায়   সিল মারার আহ্বান জানান    এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী। তিনি বলেন,স্থানীয় নির্বাচনে যেখানেই বিএনপি'র প্রার্থী থাকবে উল্টো যায়গায় আপনারা  সিল মেরে আসবেন, তারেক রহমান সরাসরি আপনাদের সাথে  প্রতারণা করেছে, আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করেছে এই প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আর কোন বিশ্বাস নাই, এই প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আর কোন ভরসা নাই নতুন প্রজন্মের নেতৃত্ব সে দিতে পারবে না। সোমবার ২৭ জুলাই কিশোরগঞ্জ  সৈয়দ নজরুল ইসলাম চত্বরে আয়োজিত এনসিপির  ‘দেশ গড়তে জুলাই জাগরণ ’কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। এসময় নাসির উদ্দীন পাটোয়ারী কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এডভোকেট ফজলুর রহমান কে সন্ত্রাসী আখ্যা দিয়ে বলেন এই ফজলুর রহমান মুজিব বাদী সন্ত্রাসী, এছাড়া ফজলুর রহমান কে পাগল আখ্যা দিয়ে বলেন,  কিশোরগঞ্জ মানুষ মহা বিরক্তিতে আছে এই পাগলের কারণে। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন কিশোরগঞ্জের মানুষ ফজু পাগলা কে চায়না আপনি জোর করে বসিয়ে রেখেছেন এই সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তারের দাবী জানাই। গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জের আলেমদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, এই গণঅভ্যুত্থানে যারা আলেম ছিল তারা একটা বড় অবদান রেখেছেন এবং কিশোরগঞ্জে আলেমদের একটা ঘাটি আছে জামিয়া  এমদাদিয়া,

আরও  পড়ুন,মানুষকে হয়রানি করার জন্য বিএনপি ভোটে নির্বাচিত হয় নাই-এমপি খোকন তালুকদার

 আমরা আলেমদেরকে শ্রদ্ধা করি আলেমদেরকে সম্মান করতে হবে আলেমরাই কিন্তু মন্দির পাহারা দিয়েছে, আলেমরাই  গির্জা পাহারা দিয়েছে। নাসির উদ্দীন পাটোয়ারী সংস্কারের ব্যাপার বলেন ,  সংস্কারের বিষয় আওয়ামী লীগের বিষয় যদি পার্লামেন্টে আমরা সমাধান  করতে না পারি  তাহলে আজকে আপনারা হাত তুলে জানাবেন কারা কারা পার্লামেন্টের সামনে যাইতে প্রস্তুত আছেন। এসময়  তিনি প্রধানমন্ত্রীকে হুশিয়ারি দিয়ে বলেন,এখনো সময় আছে পার্লামেন্টে এটা সমাধান করে নেন, না হলে পুরো বাংলাদেশের তরুণ প্রজন্ম নিয়ে  আমরা পার্লামেন্টের সামনে উপস্থিত হব, আমরা সেদিন আর ৩৬ দিন  অপেক্ষা করব না, যেদিন যাব সেদিনই আমাদের ভাই হত্যাকাণ্ডের বিচার এবং সংস্কারের দাবি  পার্লামেন্টের সামনে থেকে   আদায় করেই ফিরবো  ইনশাআল্লাহ  সেদিন সংস্কার দিতেই হবে। জেলা যুবশক্তির আহ্বায়ক মাহফুজুর রহমানের সঞ্চালণায় অনুষ্ঠানে  এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান, কৃষক শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক আবু সাঈদ উজ্জ্বল, জেলা এনসিপির আহ্বায়ক শেখ খাইরুল কবির, সদস্য সচিব আরিফুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা পর্যায়ের নেতারা এসময় উপস্থিত ছিলেন ।

বিষয় : বিএনপির স্থানীয় নির্বাচন উল্টো যায়গা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে স্থানীয় নির্বাচনে বিএনপির উল্টো জায়গায় সিল মারবেন : নাসির উদ্দীন পাটোয়ারী

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত