দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

মানবাধিকার ও জননিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন

মানবাধিকার ও জননিরাপত্তা পরিস্থিতি

পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন ও জননিরাপত্তা পরিস্থিতি নিয়ে (অর্ধ-বার্ষিক) পর্যালোচনা প্রতিবেদন-২০২৬ প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। ২৮ জুলাই (মঙ্গলবার) সকাল ১০টায় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতৃবৃন্দ এ প্রতিবেদন প্রকাশ করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান নিয়ে গঠিত পার্বত্য চট্টগ্রাম ভৌগোলিক, প্রাকৃতিক এবং কৌশলগত দিক থেকে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সহাবস্থানে এ অঞ্চল বহুসাংস্কৃতিক বৈচিত্র্যের অনন্য উদাহরণ হিসেবে পরিচিত।প্রতিবেদনে দাবি করা হয়, দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামে সক্রিয় বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র সংগঠন সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলাদেশ রাষ্ট্র ও বাংলাদেশ সেনাবাহিনীকে ঘিরে নানা ধরনের প্রচারণা চালিয়ে আসছে। একই সঙ্গে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, নির্যাতনসহ মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনা ঘটছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মাঠপর্যায়ে সংগৃহীত তথ্য, প্রাপ্ত অভিযোগ এবং নথিভুক্ত ঘটনাগুলোর ভিত্তিতে এ অর্ধ-বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে বলে জানানো হয়।

আরও  পড়ুন, সাভারে সাধারণ মানুষের জন্য নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামত করে দিলেন - রাসেল

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, পার্বত্য চট্টগ্রামে টেকসই শান্তি, ন্যায়বিচার এবং সকল জনগোষ্ঠীর সমঅধিকার নিশ্চিত করতে বিদ্যমান নীতিমালা, আইন ও প্রশাসনিক কাঠামো সময়োপযোগীভাবে পর্যালোচনা করা প্রয়োজন।  বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, বম, ম্রো, খিয়াং, পাংখোয়া, চাক ও লুসাইসহ পার্বত্য জেলায় বসবাসরত সকল জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার, সমঅংশীদারিত্ব এবং মর্যাদাপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করতে বলা হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আব্দুল মজিদ, আহ্বায়ক সদস্য শাহাদাৎ হোসেন, এরশাদ হোসেন ও রবিউল হোসেন (মাটিরাঙ্গা), পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি জালাল আহমেদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাবেক সভাপতি সুমন আহমেদ ও সোহেল রানা এবং খাগড়াছড়ি কলেজ শাখার সভাপতি মাকসুদুল আলম।সংবাদ সম্মেলনে প্রকাশিত প্রতিবেদনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং পার্বত্য চট্টগ্রামের মানবাধিকার ও জননিরাপত্তা পরিস্থিতি নিয়ে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে বলে আয়োজকরা জানান।

বিষয় : সংবাদ সম্মেলন জননিরাপত্তা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মানবাধিকার ও জননিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x