বিশ্বকাপের সেরা গোলের স্বীকৃতি পেলেন কেপ ভার্দের ফরোয়ার্ড সিডনি লোপেজ কাবরাল। আর্জেন্টিনার বিপক্ষে শেষ-৩২ পর্বের ম্যাচে করা তাঁর দুর্দান্ত বাঁকানো শটই টুর্নামেন্টের সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে।মায়ামি গার্ডেন্সে অনুষ্ঠিত সেই ম্যাচে অতিরিক্ত সময়ে বা-প্রান্ত থেকে নেওয়া কাবরালের দুর্দান্ত শট জড়ায় আর্জেন্টিনার জালের দূরের ওপরের কোণে। সেই গোলেই ২-২ সমতায় ফেরে বিশ্বকাপে অভিষেক হওয়া আফ্রিকার দল কেপ ভার্দে। যদিও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় তাদের।বিশ্বকাপে মোট ৩০৮টি গোলের মধ্য থেকে ফিফার জনভোটে সেরা নির্বাচিত হয় কাবরালের এই গোল।
আরও পড়ুন.বিশ্বকাপের আক্ষেপ ভুলতে পারছেন না এমবাপ্পে
তিনি পেছনে ফেলেছেন উজবেকিস্তানের এলদর শোমুরোদভের নিখুঁত লব এবং হাইতির উইলসন ইসিদরের শক্তিশালী শটকে।শুধু গোলই নয়, কাবরালের উদযাপনও জায়গা করে নিয়েছে বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তে। গোল করার পর সতীর্থদের সঙ্গে উদযাপন না করে তিনি ছুটে যান গ্যালারিতে। সেখানে বান্ধবীকে আলিঙ্গন করার পর খুঁজতে থাকেন তাঁর মাকে।পরে কাবরাল জানান, ম্যাচের আগে তিনি মা ও বান্ধবীকে কথা দিয়েছিলেন, গোল করলে সবার আগে তাদের কাছেই যাবেন। তবে গ্যালারিতে গিয়ে দেখেন, আবেগে তাঁর মা অজ্ঞান হয়ে পড়েছেন এবং সবাই তাকে সামলাতে ব্যস্ত।এদিকে বিশ্বকাপে অভিষেকেই দারুণ চমক দেখায় কেপ ভার্দে। চার ম্যাচে তারা দুই ফাইনালিস্টকেই কঠিন লড়াই উপহার দেয়। প্রথম ম্যাচে গোলরক্ষক ভোজিনিয়ার অসাধারণ নৈপুণ্যে স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে টুর্নামেন্টের অন্যতম বড় চমক সৃষ্টি করে দলটি
বিষয় : বিশ্বকাপ আর্জেন্টিনা বাঁকানো

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন