দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বিশ্বকাপের আক্ষেপ ভুলতে পারছেন না এমবাপ্পে

অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে

বিশ্বকাপের শিরোপার খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত ট্রফি জিততে পারেনি ফ্রান্স। সেমিফাইনালে স্পেনের কাছে হারের এক সপ্তাহ পর সেই হতাশার কথা প্রকাশ্যে জানালেন দলটির অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।ফ্রান্সের একাধিক শীর্ষ সংবাদপত্রে প্রকাশিত এক খোলা চিঠিতে এমবাপ্পে বলেন, ‘আমরা ট্রফিটা ঘরে তুলতে পারিনি। এটা কষ্টদায়ক এবং এই কষ্ট আরও কিছুদিন থাকবে।’বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় থাকা এই তারকা সতীর্থ, বিদায়ী কোচ দিদিয়ে দেশমের কোচিং স্টাফ এবং দেশ-বিদেশে ফ্রান্সকে সমর্থন দেওয়া সকল সমর্থকের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরও  পড়ুন, রোমেরোকে ঘিরে দলবদলের জোর গুঞ্জন

এমবাপ্পে বলেন, ফ্রান্সের সমর্থকরা হয়তো আরও সুন্দর সমাপ্তি প্রাপ্য ছিলেন। তবে তিনি মনে করেন, ফল যাই হোক, দল নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছে এবং সে কারণে তারা গর্বিত।এদিকে দিদিয়ে দেশমের বিদায়ের পর ফরাসি ফুটবলে শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়। প্রত্যাশা অনুযায়ী জিনেদিন জিদান জাতীয় দলের নতুন কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন।চিঠির শেষাংশে এমবাপ্পে আশাবাদ ব্যক্ত করে বলেন, বিশ্বকাপ শেষ হলেও তাদের পথচলা শেষ হয়নি। সামনে আরও অনেক ম্যাচ, আরও অনেক লড়াই অপেক্ষা করছে। সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি সবাইকে পাশে থাকার আহ্বান জানান।

বিষয় : বিশ্বকাপ শিরোপা সেমিফাইনালে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বিশ্বকাপের আক্ষেপ ভুলতে পারছেন না এমবাপ্পে

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপের শিরোপার খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত ট্রফি জিততে পারেনি ফ্রান্স। সেমিফাইনালে স্পেনের কাছে হারের এক সপ্তাহ পর সেই হতাশার কথা প্রকাশ্যে জানালেন দলটির অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।ফ্রান্সের একাধিক শীর্ষ সংবাদপত্রে প্রকাশিত এক খোলা চিঠিতে এমবাপ্পে বলেন, ‘আমরা ট্রফিটা ঘরে তুলতে পারিনি। এটা কষ্টদায়ক এবং এই কষ্ট আরও কিছুদিন থাকবে।’বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় থাকা এই তারকা সতীর্থ, বিদায়ী কোচ দিদিয়ে দেশমের কোচিং স্টাফ এবং দেশ-বিদেশে ফ্রান্সকে সমর্থন দেওয়া সকল সমর্থকের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরও  পড়ুন, রোমেরোকে ঘিরে দলবদলের জোর গুঞ্জন

এমবাপ্পে বলেন, ফ্রান্সের সমর্থকরা হয়তো আরও সুন্দর সমাপ্তি প্রাপ্য ছিলেন। তবে তিনি মনে করেন, ফল যাই হোক, দল নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছে এবং সে কারণে তারা গর্বিত।এদিকে দিদিয়ে দেশমের বিদায়ের পর ফরাসি ফুটবলে শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়। প্রত্যাশা অনুযায়ী জিনেদিন জিদান জাতীয় দলের নতুন কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন।চিঠির শেষাংশে এমবাপ্পে আশাবাদ ব্যক্ত করে বলেন, বিশ্বকাপ শেষ হলেও তাদের পথচলা শেষ হয়নি। সামনে আরও অনেক ম্যাচ, আরও অনেক লড়াই অপেক্ষা করছে। সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি সবাইকে পাশে থাকার আহ্বান জানান।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত