দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬

মিলগেটে জিএমপির বিশেষ অভিযান, জাল নোট সদৃশ কাগজসহ আটক ২

মিলগেটে জিএমপির বিশেষ অভিযান, জাল নোট সদৃশ

 গাজীপুর মহানগরের টঙ্গী মিলগেট এলাকার ৫৫ নম্বর ওয়ার্ডের চুরি ফ্যাক্টরি মহল্লায় আকস্মিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা সদৃশ নোট, মাদক সেবনের সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ ঘটনায় কামালের ছেলে আলমসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (২৬ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে চুরি ফ্যাক্টরি মহল্লার লাল মসজিদের পেছনে কামাল ও আমেনা বেগমের দোতলা কক্ষে তল্লাশি চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়।

আরও  পড়ুন, অতিরিক্ত গতি ও অব্যবস্থাপনায় লক্ষ্মীপুর সড়কে মৃত্যুফাঁদ ‘আনন্দ বাস’

জানা যায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বিষয় : জাল নোট চুরি ফ্যাক্টরি বিপুল টাকা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৭ জুলাই ২০২৬

মিলগেটে জিএমপির বিশেষ অভিযান, জাল নোট সদৃশ কাগজসহ আটক ২

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

 গাজীপুর মহানগরের টঙ্গী মিলগেট এলাকার ৫৫ নম্বর ওয়ার্ডের চুরি ফ্যাক্টরি মহল্লায় আকস্মিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা সদৃশ নোট, মাদক সেবনের সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ ঘটনায় কামালের ছেলে আলমসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (২৬ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে চুরি ফ্যাক্টরি মহল্লার লাল মসজিদের পেছনে কামাল ও আমেনা বেগমের দোতলা কক্ষে তল্লাশি চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়।

আরও  পড়ুন, অতিরিক্ত গতি ও অব্যবস্থাপনায় লক্ষ্মীপুর সড়কে মৃত্যুফাঁদ ‘আনন্দ বাস’

জানা যায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত