দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৬ জুলাই ২০২৬

দাবি আদায়ে আন্দোলনের প্রস্তুতি নিতে সবার প্রতি আহ্বান জামায়াত আমিরের

আন্দোলনের প্রস্তুতি নিতে সবার প্রতি আহ্বান জামায়াত আমিরের

আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “সবাই প্রস্তুত থাকুন। ঢাকা থেকে ডাক আসবে। দাবি আদায়ে সবাইকে সেই আন্দোলনে অংশ নিতে হবে।”শনিবার (২৫ জুলাই) দুপুরে সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদের পথে হাঁটার অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, “হাসিনাকে তাড়িয়েছি। যদি আপনারাও ফ্যাসিবাদ কায়েম করেন, তাহলে জনগণ আপনাদেরও ছেড়ে কথা বলবে না।”তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন ও সংস্কারের পক্ষে গণভোটে রায় দিয়েছে এবং ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। 

আরও  পড়ুন, মতিঝিল মেট্রো স্টেশনে বোমা উদ্ধারে উদ্বেগ জামায়াতের, নিরাপত্তা জোরদারের আহ্বান

সেই গণরায় বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।জামায়াত আমির আরও বলেন, “আজ যারা সরকারে আছেন, তারাও একসময় মজলুম ছিলেন। কিন্তু এখন তারা ফ্যাসিবাদের পথেই হাঁটতে শুরু করেছেন। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করতে চাইছেন।”সমাবেশে সভাপতিত্ব করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।ডা. শফিকুর রহমান তার বক্তব্যে আরও বলেন, “ভালোয় ভালোয় দাবি মেনে নিন। এ দেশের মানুষ জীবন দিয়ে শিখেছে মুক্তির পথে কীভাবে হাঁটতে হয়। আমরা আমাদের শহীদদের সঙ্গে বেঈমানি করব না, ১৮ কোটি মানুষের সঙ্গেও বেঈমানি করব না।” 

বিষয় : প্রস্তুতি আন্দোলন বিরোধীদলীয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৬ জুলাই ২০২৬

দাবি আদায়ে আন্দোলনের প্রস্তুতি নিতে সবার প্রতি আহ্বান জামায়াত আমিরের

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “সবাই প্রস্তুত থাকুন। ঢাকা থেকে ডাক আসবে। দাবি আদায়ে সবাইকে সেই আন্দোলনে অংশ নিতে হবে।”শনিবার (২৫ জুলাই) দুপুরে সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদের পথে হাঁটার অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, “হাসিনাকে তাড়িয়েছি। যদি আপনারাও ফ্যাসিবাদ কায়েম করেন, তাহলে জনগণ আপনাদেরও ছেড়ে কথা বলবে না।”তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন ও সংস্কারের পক্ষে গণভোটে রায় দিয়েছে এবং ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। 

আরও  পড়ুন, মতিঝিল মেট্রো স্টেশনে বোমা উদ্ধারে উদ্বেগ জামায়াতের, নিরাপত্তা জোরদারের আহ্বান

সেই গণরায় বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।জামায়াত আমির আরও বলেন, “আজ যারা সরকারে আছেন, তারাও একসময় মজলুম ছিলেন। কিন্তু এখন তারা ফ্যাসিবাদের পথেই হাঁটতে শুরু করেছেন। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করতে চাইছেন।”সমাবেশে সভাপতিত্ব করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।ডা. শফিকুর রহমান তার বক্তব্যে আরও বলেন, “ভালোয় ভালোয় দাবি মেনে নিন। এ দেশের মানুষ জীবন দিয়ে শিখেছে মুক্তির পথে কীভাবে হাঁটতে হয়। আমরা আমাদের শহীদদের সঙ্গে বেঈমানি করব না, ১৮ কোটি মানুষের সঙ্গেও বেঈমানি করব না।” 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত