আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যাটিং দাপটের নতুন উদাহরণ তৈরি করেছে ভারত। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ২১৯ রান তুলে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি ২০০ বা তার বেশি রানের ইনিংসের রেকর্ড গড়েছে ভারত।হারারেতে শনিবার অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২১৯ রান।এই নিয়ে ২০২৬ সালে ভারতের টি-টোয়েন্টিতে ২০০ বা তার বেশি রানের ইনিংস হলো নবমবার। এর আগে ২০২৪ সালে একই কীর্তি গড়েছিল ভারত।
আরও পড়ুন, বিতর্কের পর দুর্দান্ত প্রত্যাবর্তন, জোড়া গোলে নায়ক নেইমার
বিশ্বকাপজয়ী ভারতের রান তোলার ধারাবাহিকতা এবারও ধরে রেখেছে নতুন নেতৃত্ব। সূর্যকুমার যাদবের পর শ্রেয়াস আইয়ার অধিনায়ক হলেও ব্যাটিং আগ্রাসনে কোনো পরিবর্তন আসেনি।জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের হয়ে ব্যাট হাতে ঝড় তোলেন ঈশান কিষান। ৪৪ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তিলক বর্মা করেন ২৯ বলে অপরাজিত ৬০ রান।২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে গুটিয়ে যায় ১২৯ রানে। ফলে ভারত জয় পায় ৯০ রানের বড় ব্যবধানে।বল হাতে অভিষেক শর্মা ৩ উইকেট নেন। যশ ঠাকুর ও প্রিন্স যাদব নেন দুটি করে উইকেট।জোড়া জয়ে সিরিজে আধিপত্য ধরে রেখেছে ভারত। ম্যাচসেরার পুরস্কার পান ঈশান কিষান।
বিষয় : টি-টোয়েন্টি বিশ্বরেকর্ড নতুন উদাহরণ

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন