রাজধানীর বাজারে শাক-সবজির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কাঁচামরিচের দাম। টানা বৃষ্টি ও বন্যার কারণে সরবরাহ কমে যাওয়ায় এখন প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়। এতে নিত্যপ্রয়োজনীয় এই পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।এক সপ্তাহ আগেও রাজধানীর বাজারে কাঁচামরিচের দাম ছিল ১২০ থেকে ১৩০ টাকা কেজি। কিন্তু কয়েক দিনের ব্যবধানে দাম বেড়ে দাঁড়িয়েছে তিন শতাধিক টাকায়।শনিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, নতুন কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রায় ৩০০ টাকা কেজি, আর পুরোনো মরিচের দাম উঠেছে ৩২০ টাকায়।
আরও পড়ুন, গ্যাস সংকটে থমকে শিল্প: ৪০% কারখানা বন্ধ, রপ্তানি ও অর্থনীতিতে বড় শঙ্কা
বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে ক্ষেত থেকে মরিচসহ বিভিন্ন সবজির সরবরাহ কমে গেছে। অতিরিক্ত আর্দ্রতায় মরিচ দ্রুত নষ্ট হওয়ায় ক্ষতির পরিমাণও বাড়ছে।সবজি বিক্রেতাদের দাবি, পাইকারি বাজার থেকেই বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। তাই খুচরা বাজারে দাম কমানোর সুযোগ নেই।এদিকে ক্রেতারা বলছেন, কাঁচামরিচ রান্নার অন্যতম প্রয়োজনীয় উপকরণ হলেও এখন তা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। শুধু মরিচ নয়, অন্যান্য সবজির দামও বেড়েছে। অল্প পরিমাণ সবজি কিনতেও বাড়তি টাকা খরচ করতে হচ্ছে।বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ক্রেতারা।
বিষয় : কাঁচামরিচ টানা বৃষ্টি হিমশিম

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন