দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৬ জুলাই ২০২৬

নির্বাচন সামনে রেখে রংপুর বিএনপিকে শক্তিশালী করার বার্তা তারেক রহমানের

পুর বিএনপিকে শক্তিশালী করার বার্তা তারেক রহমানের

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক আলোচনা সভায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।শনিবার (২৫ জুলাই ২০২৬) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ আলোচনা সভা শুরু হয়। সভায় রংপুর জেলা ও মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলীয় কাঠামোকে আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে নেতৃত্ব বিকাশ, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

আরও  পড়ুন, শিক্ষার মানোন্নয়নে মোবাইল ব্যবহারে সংযমের আহ্বান পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির

এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা নিজ নিজ এলাকার সাংগঠনিক অবস্থা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের আদর্শ ও কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে দেশের বিভিন্ন জেলা ও মহানগর নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে এ ধরনের আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। রংপুরের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠকও সেই ধারাবাহিক কর্মসূচির অংশ।

বিষয় : শক্তিশালী নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচন সামনে রেখে রংপুর বিএনপিকে শক্তিশালী করার বার্তা তারেক রহমানের

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক আলোচনা সভায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।শনিবার (২৫ জুলাই ২০২৬) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ আলোচনা সভা শুরু হয়। সভায় রংপুর জেলা ও মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলীয় কাঠামোকে আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে নেতৃত্ব বিকাশ, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

আরও  পড়ুন, শিক্ষার মানোন্নয়নে মোবাইল ব্যবহারে সংযমের আহ্বান পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির

এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা নিজ নিজ এলাকার সাংগঠনিক অবস্থা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের আদর্শ ও কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে দেশের বিভিন্ন জেলা ও মহানগর নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে এ ধরনের আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। রংপুরের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠকও সেই ধারাবাহিক কর্মসূচির অংশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত