দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৫ জুলাই ২০২৬

অভিযানে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত দুই এসআই

বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

রাজস্ব আয় বাড়িয়ে উন্নয়নের নতুন লক্ষ্য, ২,৬২১ কোটি টাকার বাজেট গাসিকের

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪ জনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত

ভালোবাসার শেষ অধ্যায়! স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন স্ত্রী দুজনেরই মর্মান্তিক মৃত্যু

    সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্ভোধন করলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক

কসবায় দিগন্ত এক্সপ্রেস বাস খাদে পড়ে,  অন্তত আহত ২০

বিশেষ অভিযানে মানব পাচার মামলাসহ বিভিন্ন মামলার ৯ আসামি গ্রেফতার

কালীগঞ্জে বাল্যবিবাহ বন্ধ, কনের বাবাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

বাল্যবিবাহ বন্ধ, কনের বাবাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মুনসুরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এ সময় বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।শুক্রবার (২৪ জুলাই ২০২৬) কালীগঞ্জ উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের মুনসুরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিয়ের আয়োজন করা কনে চাঁদনী আক্তার, যিনি মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। জন্ম নিবন্ধন অনুযায়ী তার জন্ম তারিখ ১২ অক্টোবর ২০১৪, ফলে তার আইনগত বিয়ের বয়স পূর্ণ হয়নি। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেয়।

আরও  পড়ুন, বাসন থানার বিশেষ অভিযানে কুখ্যাত ছিনতাইকারীসহ ১০ জন গ্রেপ্তার, আদালতে প্রেরণ

এ ঘটনায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় কনের বাবা রকিব-কে দোষী সাব্যস্ত করে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে কোনো অর্থদণ্ড করা হয়নি।অভিযানে বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ের বিয়ের আয়োজন, সহায়তা বা অংশগ্রহণকারীদের বিরুদ্ধে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। পাশাপাশি অভিভাবকদের সচেতন হয়ে সন্তানদের শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

বিষয় : বিনাশ্রম কারাদণ্ড বাল্যবিবাহ বন্ধ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৬ জুলাই ২০২৬

কালীগঞ্জে বাল্যবিবাহ বন্ধ, কনের বাবাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মুনসুরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এ সময় বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।শুক্রবার (২৪ জুলাই ২০২৬) কালীগঞ্জ উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের মুনসুরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিয়ের আয়োজন করা কনে চাঁদনী আক্তার, যিনি মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। জন্ম নিবন্ধন অনুযায়ী তার জন্ম তারিখ ১২ অক্টোবর ২০১৪, ফলে তার আইনগত বিয়ের বয়স পূর্ণ হয়নি। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেয়।

আরও  পড়ুন, বাসন থানার বিশেষ অভিযানে কুখ্যাত ছিনতাইকারীসহ ১০ জন গ্রেপ্তার, আদালতে প্রেরণ

এ ঘটনায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় কনের বাবা রকিব-কে দোষী সাব্যস্ত করে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে কোনো অর্থদণ্ড করা হয়নি।অভিযানে বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ের বিয়ের আয়োজন, সহায়তা বা অংশগ্রহণকারীদের বিরুদ্ধে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। পাশাপাশি অভিভাবকদের সচেতন হয়ে সন্তানদের শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত