দৈনিক সংবাদ দিগন্ত

অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ব্যাটিং

অস্ট্রেলিয়া সফরের আগে বাংলাদেশ দলের সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে ব্যাটিংকেই দেখছেন সাবেক অধিনায়ক আকরাম খান।বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অস্ট্রেলিয়ার কন্ডিশনে ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিং করতে হবে। তবে টপ অর্ডারের ধারাবাহিকতার অভাব দলের জন্য বড় দুশ্চিন্তার কারণ।আকরাম বলেন, "ওখানে ব্যাটিংটা আমাদের জন্য একটা বড় মাথাব্যথা। ধারাবাহিকতায় আমরা খুবই খারাপ। তবে বোলিং আগের চেয়ে অনেক উন্নতি করেছে।"

আরও  পড়ুন, ফের মুখোমুখি স্পেন-আর্জেন্টিনা

তিনি আরও বলেন, অস্ট্রেলিয়া কঠিন প্রতিপক্ষ এবং সেখানকার উইকেটও বাংলাদেশের মতো নয়। তবুও আগে অস্ট্রেলিয়াকে হারানোর অভিজ্ঞতা থাকায় সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সফরে টাইগারদের ব্যর্থতা নিয়েও কথা বলেন আকরাম। তার মতে, প্রথম টেস্টে বড় ব্যবধানে হারার পর দল মানসিকভাবে পিছিয়ে পড়ে এবং সেই প্রভাব ওয়ানডে সিরিজেও দেখা গেছে।এ সময় তরুণ পেসার নাহিদ রানাকে নিয়েও সতর্ক করেন তিনি। আকরামের মতে, সব ম্যাচে খেলানোর চাপে নাহিদকে অতিরিক্ত ব্যবহার করা হলে ভবিষ্যতে দলেরই ক্ষতি হতে পারে।

বিষয় : অস্ট্রেলিয়া ব্যাটিং বড় চ্যালেঞ্জ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ব্যাটিং

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

অস্ট্রেলিয়া সফরের আগে বাংলাদেশ দলের সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে ব্যাটিংকেই দেখছেন সাবেক অধিনায়ক আকরাম খান।বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অস্ট্রেলিয়ার কন্ডিশনে ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিং করতে হবে। তবে টপ অর্ডারের ধারাবাহিকতার অভাব দলের জন্য বড় দুশ্চিন্তার কারণ।আকরাম বলেন, "ওখানে ব্যাটিংটা আমাদের জন্য একটা বড় মাথাব্যথা। ধারাবাহিকতায় আমরা খুবই খারাপ। তবে বোলিং আগের চেয়ে অনেক উন্নতি করেছে।"

আরও  পড়ুন, ফের মুখোমুখি স্পেন-আর্জেন্টিনা

তিনি আরও বলেন, অস্ট্রেলিয়া কঠিন প্রতিপক্ষ এবং সেখানকার উইকেটও বাংলাদেশের মতো নয়। তবুও আগে অস্ট্রেলিয়াকে হারানোর অভিজ্ঞতা থাকায় সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সফরে টাইগারদের ব্যর্থতা নিয়েও কথা বলেন আকরাম। তার মতে, প্রথম টেস্টে বড় ব্যবধানে হারার পর দল মানসিকভাবে পিছিয়ে পড়ে এবং সেই প্রভাব ওয়ানডে সিরিজেও দেখা গেছে।এ সময় তরুণ পেসার নাহিদ রানাকে নিয়েও সতর্ক করেন তিনি। আকরামের মতে, সব ম্যাচে খেলানোর চাপে নাহিদকে অতিরিক্ত ব্যবহার করা হলে ভবিষ্যতে দলেরই ক্ষতি হতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত