দৈনিক সংবাদ দিগন্ত

ফের মুখোমুখি স্পেন-আর্জেন্টিনা

ফের মুখোমুখি স্পেন-আর্জেন্টিনা
ফের মুখোমুখি স্পেন-আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ শেষ হলেও ফুটবলপ্রেমীদের সামনে আবারও স্পেন ও আর্জেন্টিনার মহারণ দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। আলোচনায় এসেছে বহু প্রতীক্ষিত ফিনালিসিমাইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে আয়োজিত হওয়ার কথা এই আন্তঃমহাদেশীয় ফাইনালের।প্রথমে ম্যাচটি ২০২৬ বিশ্বকাপের আগেই কাতারের লুসাইল স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা ছিল। তবে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে সেই পরিকল্পনা স্থগিত হয়ে যায়।এরপর স্পেনের সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়াম কিংবা দুই দেশের হোম-অ্যাওয়ে ভেন্যু নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি।

আরও  পড়ুন, দ্বিতীয়ার্ধে দাপট, নেপালকে উড়িয়ে সিরিজ নিশ্চিত বাংলাদেশের

এদিকে ইএসপিএন আর্জেন্টিনার সাংবাদিক মার্টিন আরেভালোর প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছরের নভেম্বরে আবারও লুসাইল স্টেডিয়ামেই ফিনালিসিমা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এমনকি কাতার সরকার ম্যাচ আয়োজনের স্বত্বও পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।তবে এখনো উয়েফা কিংবা কনমেবল এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন।আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সম্ভাব্য এই ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।

বিষয় : সেমিফাইনাল ফের মুখোমুখি স্পেন-আর্জেন্টিনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২২ জুলাই ২০২৬

ফের মুখোমুখি স্পেন-আর্জেন্টিনা

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

২০২৬ বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ শেষ হলেও ফুটবলপ্রেমীদের সামনে আবারও স্পেন ও আর্জেন্টিনার মহারণ দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। আলোচনায় এসেছে বহু প্রতীক্ষিত ফিনালিসিমাইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে আয়োজিত হওয়ার কথা এই আন্তঃমহাদেশীয় ফাইনালের।প্রথমে ম্যাচটি ২০২৬ বিশ্বকাপের আগেই কাতারের লুসাইল স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা ছিল। তবে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে সেই পরিকল্পনা স্থগিত হয়ে যায়।এরপর স্পেনের সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়াম কিংবা দুই দেশের হোম-অ্যাওয়ে ভেন্যু নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি।

আরও  পড়ুন, দ্বিতীয়ার্ধে দাপট, নেপালকে উড়িয়ে সিরিজ নিশ্চিত বাংলাদেশের

এদিকে ইএসপিএন আর্জেন্টিনার সাংবাদিক মার্টিন আরেভালোর প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছরের নভেম্বরে আবারও লুসাইল স্টেডিয়ামেই ফিনালিসিমা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এমনকি কাতার সরকার ম্যাচ আয়োজনের স্বত্বও পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।তবে এখনো উয়েফা কিংবা কনমেবল এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন।আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সম্ভাব্য এই ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত