দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২২ জুলাই ২০২৬

পুলিশে ব্যাপক রদবদল, চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তার বদলি

চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তার বদলি

বাংলাদেশ পুলিশ প্রশাসনে আবারও বড় ধরনের রদবদল করেছে সরকার। চারজন ডিআইজিসহ মোট ১৪ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে অপরাধ তদন্ত বিভাগ—সিআইডির ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।অন্যদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

আর পড়ুন , বিদায়ী সাক্ষাতে বিমান বাহিনী প্রধানের সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

 আর পুলিশ সদর দপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।প্রজ্ঞাপনে আরও জানানো হয়, গত ২৮ জুন সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এফডিএমএন কার্যালয়, এপিবিএনে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, সেটি বাতিল করা হয়েছে।এছাড়া পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে সিআইডিতে, অ্যান্টি টেরোরিজম ইউনিটের আবু আশ্রাফকে পাবনার পুলিশ সুপার, শরিফ উদ্দিন আহমেদকে র‍্যাবে এবং শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কফিল উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।পুলিশ প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এই বদলি ও পদায়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিষয় : রদবদল অপরাধ তদন্ত পুলিশ প্রশাসন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২২ জুলাই ২০২৬

পুলিশে ব্যাপক রদবদল, চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তার বদলি

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ পুলিশ প্রশাসনে আবারও বড় ধরনের রদবদল করেছে সরকার। চারজন ডিআইজিসহ মোট ১৪ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে অপরাধ তদন্ত বিভাগ—সিআইডির ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।অন্যদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

আর পড়ুন , বিদায়ী সাক্ষাতে বিমান বাহিনী প্রধানের সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

 আর পুলিশ সদর দপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।প্রজ্ঞাপনে আরও জানানো হয়, গত ২৮ জুন সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এফডিএমএন কার্যালয়, এপিবিএনে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, সেটি বাতিল করা হয়েছে।এছাড়া পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে সিআইডিতে, অ্যান্টি টেরোরিজম ইউনিটের আবু আশ্রাফকে পাবনার পুলিশ সুপার, শরিফ উদ্দিন আহমেদকে র‍্যাবে এবং শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কফিল উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।পুলিশ প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এই বদলি ও পদায়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত