দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে নয়, জানালেন মির্জা ফখরুল

পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগামী স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রাজনৈতিক শরিক ও মিত্র জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার নির্বাচন যেহেতু নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে, তাই প্রতিটি পর্যায়ের নির্বাচনে শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও  পড়ুন, অ্যান্ডি বার্নহ্যামকে শুভেচ্ছা, বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

তিনি জানান, সরকার গঠনের পর প্রশাসনিক ব্যস্ততার কারণে শরিক দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক সম্ভব হয়নি। তবে এ বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি এবং সরকার ও মিত্রদের সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।ফখরুলের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে শরিক দলগুলোকে আশ্বস্ত করেছেন যে, ভবিষ্যতে নিয়মিত মতবিনিময় অব্যাহত থাকবে। পাশাপাশি যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচি এবং জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন।নতুন সরকার গঠনের পর শরিক দলগুলোর সঙ্গে এটিই ছিল প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৃহৎ বৈঠক, যা রাজনৈতিক সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিষয় : নির্বাচন দলীয় প্রতীক দলীয় প্রতীক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে নয়, জানালেন মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

আগামী স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রাজনৈতিক শরিক ও মিত্র জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার নির্বাচন যেহেতু নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে, তাই প্রতিটি পর্যায়ের নির্বাচনে শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও  পড়ুন, অ্যান্ডি বার্নহ্যামকে শুভেচ্ছা, বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

তিনি জানান, সরকার গঠনের পর প্রশাসনিক ব্যস্ততার কারণে শরিক দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক সম্ভব হয়নি। তবে এ বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি এবং সরকার ও মিত্রদের সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।ফখরুলের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে শরিক দলগুলোকে আশ্বস্ত করেছেন যে, ভবিষ্যতে নিয়মিত মতবিনিময় অব্যাহত থাকবে। পাশাপাশি যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচি এবং জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন।নতুন সরকার গঠনের পর শরিক দলগুলোর সঙ্গে এটিই ছিল প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৃহৎ বৈঠক, যা রাজনৈতিক সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত