দৈনিক সংবাদ দিগন্ত

আগামী পাঁচ দিন বৃষ্টির দাপট

আগামী পাঁচ দিন বৃষ্টির দাপট
দেশজুড়ে আবারও সক্রিয় হচ্ছে মৌসুমি বায়ু

দেশজুড়ে আবারও সক্রিয় হচ্ছে মৌসুমি বায়ু। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে ভারি বর্ষণও।সোমবার সকাল ৯টা থেকে আগামী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।পূর্বাভাস অনুযায়ী, প্রথম তিন দিনে দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আরও  পড়ুন, বিজিবিকে সীমান্তে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

আর শেষ দুই দিনে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এরপর মঙ্গলবার থেকে টানা চার দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।বর্তমানে মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চলে সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরেও এর প্রভাব মাঝারি অবস্থায় রয়েছে।গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলায়।আবহাওয়াবিদরা ভারি বৃষ্টিপ্রবণ এলাকার বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ স্থানে না যাওয়ার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছেন।

বিষয় : ভারি বর্ষণ মৌসুমি বায়ু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

আগামী পাঁচ দিন বৃষ্টির দাপট

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

দেশজুড়ে আবারও সক্রিয় হচ্ছে মৌসুমি বায়ু। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে ভারি বর্ষণও।সোমবার সকাল ৯টা থেকে আগামী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।পূর্বাভাস অনুযায়ী, প্রথম তিন দিনে দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আরও  পড়ুন, বিজিবিকে সীমান্তে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

আর শেষ দুই দিনে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এরপর মঙ্গলবার থেকে টানা চার দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।বর্তমানে মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চলে সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরেও এর প্রভাব মাঝারি অবস্থায় রয়েছে।গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলায়।আবহাওয়াবিদরা ভারি বৃষ্টিপ্রবণ এলাকার বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ স্থানে না যাওয়ার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত