সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি।সোমবার রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি সদর দপ্তর পরিদর্শনকালে বাহিনীর সদস্যদের উদ্দেশে এসব নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।তিনি বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, মাদক ও অস্ত্র চোরাচালান ঠেকাতে বিজিবিকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি বাহিনীর শৃঙ্খলা, চেইন অব কমান্ড, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পেশাদার আচরণ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন. মানবতাবিরোধী অপরাধ: রামপুরা-বনশ্রীর ঘটনায় মৃত্যুদণ্ড ৩, যাবজ্জীবন ১
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গুজব ও অপপ্রচার থেকে দূরে থেকে যাচাইকৃত তথ্যের ভিত্তিতে দায়িত্ব পালন করতে হবে। সীমান্ত ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সর্বোত্তম ব্যবহারের পাশাপাশি সীমান্তবর্তী জনগণের আস্থা অর্জনেও গুরুত্ব দিতে হবে।পরিদর্শনকালে তিনি বিজিবির অপারেশনাল, প্রশিক্ষণ, প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পরে মতবিনিময় সভায় বিজিবির সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।‘সবার আগে বাংলাদেশ’—এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে বিজিবি ভবিষ্যতেও দেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন