দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২০ জুলাই ২০২৬

প্রবাসীদের জন্য সুখবর, আগস্টে পরীক্ষামূলক চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

আগস্টে পরীক্ষামূলক চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড

বাংলাদেশের প্রবাসীদের জন্য আসছে নতুন সুখবর। আগামী আগস্ট মাস থেকেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত ‘প্রবাসী কার্ড’। এই কার্ডের মাধ্যমে দেশে-বিদেশে মিলবে অন্তত ১০টি বিশেষ সুবিধা।প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে জানানো হয়, প্রথম ধাপে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। পরে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সব বাংলাদেশি প্রবাসীকে এ কর্মসূচির আওতায় আনা হবে।প্রবাসী কার্ডধারীরা বিমানবন্দরে বিশেষ ইমিগ্রেশন বুথ, কমপ্লিমেন্টারি লাউঞ্জ, বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে ছাড়,

আও  পড়ুন, বর্ষায় বাড়ছে ডেঙ্গুর দাপট, সেপ্টেম্বর পর্যন্ত উচ্চ ঝুঁকির সতর্কতা

 চিকিৎসাসেবায় বিশেষ সুবিধা, রেমিট্যান্স রিওয়ার্ড, সহজ ব্যাংকিং, ঋণ সুবিধা এবং বিভিন্ন সরকারি সেবায় অগ্রাধিকার পাবেন।এছাড়া কার্ডধারীর মৃত্যু হলে বিনা খরচে মরদেহ দেশে আনার সুবিধা, পুনর্বাসন ও বীমা সুবিধাও থাকবে।সরকার জানিয়েছে, আগামী আগস্টের মাঝামাঝি পরীক্ষামূলক উদ্বোধনের পর ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং ২০২৭ সালের জুনের মধ্যে ২ লাখ প্রবাসীর হাতে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।প্রবাসীদের আর্থিক অন্তর্ভুক্তি, মর্যাদা বৃদ্ধি এবং সরকারি সেবা সহজ করতে সরকারের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বিষয় : প্রবাসী প্রবাসী কার্ড নতুন সুখবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

প্রবাসীদের জন্য সুখবর, আগস্টে পরীক্ষামূলক চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশের প্রবাসীদের জন্য আসছে নতুন সুখবর। আগামী আগস্ট মাস থেকেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত ‘প্রবাসী কার্ড’। এই কার্ডের মাধ্যমে দেশে-বিদেশে মিলবে অন্তত ১০টি বিশেষ সুবিধা।প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে জানানো হয়, প্রথম ধাপে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। পরে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সব বাংলাদেশি প্রবাসীকে এ কর্মসূচির আওতায় আনা হবে।প্রবাসী কার্ডধারীরা বিমানবন্দরে বিশেষ ইমিগ্রেশন বুথ, কমপ্লিমেন্টারি লাউঞ্জ, বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে ছাড়,

আও  পড়ুন, বর্ষায় বাড়ছে ডেঙ্গুর দাপট, সেপ্টেম্বর পর্যন্ত উচ্চ ঝুঁকির সতর্কতা

 চিকিৎসাসেবায় বিশেষ সুবিধা, রেমিট্যান্স রিওয়ার্ড, সহজ ব্যাংকিং, ঋণ সুবিধা এবং বিভিন্ন সরকারি সেবায় অগ্রাধিকার পাবেন।এছাড়া কার্ডধারীর মৃত্যু হলে বিনা খরচে মরদেহ দেশে আনার সুবিধা, পুনর্বাসন ও বীমা সুবিধাও থাকবে।সরকার জানিয়েছে, আগামী আগস্টের মাঝামাঝি পরীক্ষামূলক উদ্বোধনের পর ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং ২০২৭ সালের জুনের মধ্যে ২ লাখ প্রবাসীর হাতে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।প্রবাসীদের আর্থিক অন্তর্ভুক্তি, মর্যাদা বৃদ্ধি এবং সরকারি সেবা সহজ করতে সরকারের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত