দৈনিক সংবাদ দিগন্ত

বিয়েটা আর করতে হলো না

বিয়েটা আর করতে হলো না
ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীম

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছিলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি। তবে ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর ভিন্ন সুরে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি।সোমবার ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমনি লেখেন, ‘বিয়েটা আর করতে হলো না এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’এর আগে সেমিফাইনালের আগে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’ সেই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

আরও  পড়ুন, পরীমণির ভাইরাল পোস্ট

পরে গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় পরীমনি জানান, বিষয়টি তিনি মজার ছলে লিখেছিলেন। কিন্তু অনেকেই সেটিকে গুরুত্ব দিয়ে দেখেছেন এবং বিয়ের প্রস্তাবও পাঠিয়েছেন।তিনি বলেন, আগে কখনো ঘোষণা দিয়ে বিয়ে করেননি। এবার মজার পোস্ট দিয়েই বিপাকে পড়েছেন। একই সঙ্গে তিনি জানান, ভবিষ্যতে বিয়ের সিদ্ধান্ত নিলে পরিবারের অভিভাবকসুলভ কারও প্রয়োজন হবে।এদিকে বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারায় আর্জেন্টিনা।মজার একটি ফেসবুক পোস্ট থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছেন পরীমনি। আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসার কথাও আবারও জানিয়ে দিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

বিষয় : অভিনেত্রী বিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বিয়েটা আর করতে হলো না

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছিলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি। তবে ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর ভিন্ন সুরে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি।সোমবার ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমনি লেখেন, ‘বিয়েটা আর করতে হলো না এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’এর আগে সেমিফাইনালের আগে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’ সেই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

আরও  পড়ুন, পরীমণির ভাইরাল পোস্ট

পরে গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় পরীমনি জানান, বিষয়টি তিনি মজার ছলে লিখেছিলেন। কিন্তু অনেকেই সেটিকে গুরুত্ব দিয়ে দেখেছেন এবং বিয়ের প্রস্তাবও পাঠিয়েছেন।তিনি বলেন, আগে কখনো ঘোষণা দিয়ে বিয়ে করেননি। এবার মজার পোস্ট দিয়েই বিপাকে পড়েছেন। একই সঙ্গে তিনি জানান, ভবিষ্যতে বিয়ের সিদ্ধান্ত নিলে পরিবারের অভিভাবকসুলভ কারও প্রয়োজন হবে।এদিকে বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারায় আর্জেন্টিনা।মজার একটি ফেসবুক পোস্ট থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছেন পরীমনি। আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসার কথাও আবারও জানিয়ে দিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত