দৈনিক সংবাদ দিগন্ত

প্রস্তুতির ঘাটতি, তবু গ্লাসগো যাচ্ছে বাংলাদেশ

বিওএর মহাসচিব জোবায়েদুর রহমান রানা।

কমনওয়েলথ গেমসে অংশ নিতে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে গ্লাসগো যাচ্ছে বাংলাদেশ। তবে ৩৫ সদস্যের বহরে ক্রীড়াবিদ মাত্র ১৫ জন, আর কর্মকর্তা ও কোচ মিলিয়ে রয়েছেন ২০ জন। ফলে ক্রীড়াবিদের চেয়ে কর্মকর্তার সংখ্যাই বেশি হওয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আসন্ন কমনওয়েলথ গেমসের প্রস্তুতি তুলে ধরেন বিওএর মহাসচিব জোবায়েদুর রহমান রানা।আগামী ২৩ জুলাই স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হবে কমনওয়েলথ গেমস। ১০টি ডিসিপ্লিনের এই আসরে বাংলাদেশ অংশ নেবে মাত্র চারটি ইভেন্টে—অ্যাথলেটিকস, বক্সিং, সাঁতার এবং জিমন্যাস্টিকসে।পদক জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠলে বিওএ মহাসচিব বলেন, মাত্র আড়াই মাসের প্রস্তুতি, পর্যাপ্ত ক্রীড়া অবকাঠামোর অভাব এবং ইউরোপে প্রতিযোগিতা হওয়ায় ব্যয় বেড়েছে। একই ভেন্যু ভাগাভাগি করে একাধিক ডিসিপ্লিনকে অনুশীলন করাতে হয়েছে বলেও জানান তিনি।এবারের আসরে বাংলাদেশের সম্ভাবনা আরও কমে গেছে, কারণ দেশের সফল দুই ডিসিপ্লিন শুটিং ও আরচারি এবার কমনওয়েলথ গেমসের সূচিতে নেই।

আরো পড়ুন ,

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ৪৪ বছরের রেকর্ড ভাঙার মিশনে এমিলিয়ানো মার্তিনেজপতাকা বহন করবেন সাঁতারু সামিউল ইসলাম রাফি। ব্যাটন রিলেতে থাকবেন সোনিয়া আক্তার।বাংলাদেশের হয়ে বক্সিংয়ে অংশ নেবেন জিনাত ফেরদৌস, রাকিব হোসেন ও রুহিন রেজা। অ্যাথলেটিকসে থাকছেন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান, শিরিন আক্তারসহ পাঁচজন। এছাড়া সাঁতার ও জিমন্যাস্টিকসেও থাকছে বাংলাদেশের প্রতিনিধিত্ব।এবারের আসরে পদকের চেয়ে ভালো পারফরম্যান্সই মূল লক্ষ্য বলে জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।

বিষয় : কমনওয়েলথ প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে গ্লাসগো যাচ্ছে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

প্রস্তুতির ঘাটতি, তবু গ্লাসগো যাচ্ছে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

কমনওয়েলথ গেমসে অংশ নিতে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে গ্লাসগো যাচ্ছে বাংলাদেশ। তবে ৩৫ সদস্যের বহরে ক্রীড়াবিদ মাত্র ১৫ জন, আর কর্মকর্তা ও কোচ মিলিয়ে রয়েছেন ২০ জন। ফলে ক্রীড়াবিদের চেয়ে কর্মকর্তার সংখ্যাই বেশি হওয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আসন্ন কমনওয়েলথ গেমসের প্রস্তুতি তুলে ধরেন বিওএর মহাসচিব জোবায়েদুর রহমান রানা।আগামী ২৩ জুলাই স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হবে কমনওয়েলথ গেমস। ১০টি ডিসিপ্লিনের এই আসরে বাংলাদেশ অংশ নেবে মাত্র চারটি ইভেন্টে—অ্যাথলেটিকস, বক্সিং, সাঁতার এবং জিমন্যাস্টিকসে।পদক জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠলে বিওএ মহাসচিব বলেন, মাত্র আড়াই মাসের প্রস্তুতি, পর্যাপ্ত ক্রীড়া অবকাঠামোর অভাব এবং ইউরোপে প্রতিযোগিতা হওয়ায় ব্যয় বেড়েছে। একই ভেন্যু ভাগাভাগি করে একাধিক ডিসিপ্লিনকে অনুশীলন করাতে হয়েছে বলেও জানান তিনি।এবারের আসরে বাংলাদেশের সম্ভাবনা আরও কমে গেছে, কারণ দেশের সফল দুই ডিসিপ্লিন শুটিং ও আরচারি এবার কমনওয়েলথ গেমসের সূচিতে নেই।

আরো পড়ুন ,

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ৪৪ বছরের রেকর্ড ভাঙার মিশনে এমিলিয়ানো মার্তিনেজপতাকা বহন করবেন সাঁতারু সামিউল ইসলাম রাফি। ব্যাটন রিলেতে থাকবেন সোনিয়া আক্তার।বাংলাদেশের হয়ে বক্সিংয়ে অংশ নেবেন জিনাত ফেরদৌস, রাকিব হোসেন ও রুহিন রেজা। অ্যাথলেটিকসে থাকছেন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান, শিরিন আক্তারসহ পাঁচজন। এছাড়া সাঁতার ও জিমন্যাস্টিকসেও থাকছে বাংলাদেশের প্রতিনিধিত্ব।এবারের আসরে পদকের চেয়ে ভালো পারফরম্যান্সই মূল লক্ষ্য বলে জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত