দৈনিক সংবাদ দিগন্ত

৪৪ বছরের রেকর্ড ভাঙার মিশনে এমিলিয়ানো মার্তিনেজ

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় আর্জেন্টিনা। আর এই ম্যাচেই ইতিহাস গড়ার সুযোগ পাচ্ছেন দলের বিশ্বস্ত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে খেলেই কিংবদন্তি উবালদো ফিল্লোলের ১৩ বিশ্বকাপ ম্যাচের রেকর্ড স্পর্শ করেন মার্তিনেজ। এবার সেমিফাইনালে একাদশে জায়গা পেলেই তিনি হয়ে যাবেন বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা একক গোলকিপার।২০২২ কাতার বিশ্বকাপ এবং চলমান ২০২৬ বিশ্বকাপ মিলিয়ে এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক। 

আরও  পড়ুন, বিশ্বকাপের সেমিফাইনালের আগে আবেগঘন বিদায় বার্তা মেসির

অন্যদিকে ফিল্লোল খেলেছিলেন ১৯৭৪, ১৯৭৮ ও ১৯৮২ বিশ্বকাপ মিলিয়ে ১৩টি ম্যাচ। চার দশকেরও বেশি সময় ধরে অক্ষত থাকা সেই রেকর্ড এবার ভাঙার অপেক্ষায়।এই কীর্তির পথে মার্তিনেজ পেছনে ফেলেছেন সাবেক গোলরক্ষক সার্জিও রোমেরোকে, যিনি ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে মোট ১২টি ম্যাচ খেলেছিলেন।আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসে এরপর রয়েছেন নেরি পুম্পিদো, সার্জিও গোইকোচিয়া, আন্তোনিও রোমা, রবার্তো আবোন্দানৎসিয়েরি ও দানিয়েল কার্নেভালির মতো কিংবদন্তিরা।ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই শুধু সেমিফাইনালের লড়াই নয়, বিশ্বকাপ ইতিহাসেও নিজের নাম স্বর্ণাক্ষরে লিখবেন এমিলিয়ানো মার্তিনেজ।

বিষয় : আর্জেন্টিনা সেমিফাইনাল রেকর্ড ভাঙা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

৪৪ বছরের রেকর্ড ভাঙার মিশনে এমিলিয়ানো মার্তিনেজ

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় আর্জেন্টিনা। আর এই ম্যাচেই ইতিহাস গড়ার সুযোগ পাচ্ছেন দলের বিশ্বস্ত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে খেলেই কিংবদন্তি উবালদো ফিল্লোলের ১৩ বিশ্বকাপ ম্যাচের রেকর্ড স্পর্শ করেন মার্তিনেজ। এবার সেমিফাইনালে একাদশে জায়গা পেলেই তিনি হয়ে যাবেন বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা একক গোলকিপার।২০২২ কাতার বিশ্বকাপ এবং চলমান ২০২৬ বিশ্বকাপ মিলিয়ে এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক। 

আরও  পড়ুন, বিশ্বকাপের সেমিফাইনালের আগে আবেগঘন বিদায় বার্তা মেসির

অন্যদিকে ফিল্লোল খেলেছিলেন ১৯৭৪, ১৯৭৮ ও ১৯৮২ বিশ্বকাপ মিলিয়ে ১৩টি ম্যাচ। চার দশকেরও বেশি সময় ধরে অক্ষত থাকা সেই রেকর্ড এবার ভাঙার অপেক্ষায়।এই কীর্তির পথে মার্তিনেজ পেছনে ফেলেছেন সাবেক গোলরক্ষক সার্জিও রোমেরোকে, যিনি ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে মোট ১২টি ম্যাচ খেলেছিলেন।আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসে এরপর রয়েছেন নেরি পুম্পিদো, সার্জিও গোইকোচিয়া, আন্তোনিও রোমা, রবার্তো আবোন্দানৎসিয়েরি ও দানিয়েল কার্নেভালির মতো কিংবদন্তিরা।ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই শুধু সেমিফাইনালের লড়াই নয়, বিশ্বকাপ ইতিহাসেও নিজের নাম স্বর্ণাক্ষরে লিখবেন এমিলিয়ানো মার্তিনেজ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত