ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী অর্ঘ্য মুখোপাধ্যায়। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী নিজেও।ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ জানায়, অর্ঘ্য মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এক তরুণী ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, গত ১২ এপ্রিল অভিযুক্তের বাড়িতে গেলে ওই তরুণী যৌন নির্যাতনের শিকার হন।পরে গত ২৭ জুন ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে রোববার অর্ঘ্য মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন, জবাব দিলেন কিয়ারা
আদালত তাকে ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শ্রাবন্তী চট্টোপাধ্যায় জানান, একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের মাধ্যমে অর্ঘ্যের সঙ্গে তার পরিচয় হয়েছিল। তবে অভিযুক্তের ব্যক্তিগত জীবন বা কর্মকাণ্ড সম্পর্কে তার কোনো ধারণা ছিল না।তিনি আরও জানান, এ ঘটনার পর ভবিষ্যতে অর্ঘ্যের সঙ্গে আর কোনো ধরনের পেশাগত সম্পর্ক রাখবেন না এবং বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেও জানিয়ে দিয়েছেন।অন্যদিকে অভিযুক্তের আইনজীবী দাবি করেছেন, অভিযোগকারী ও অর্ঘ্য দীর্ঘদিনের পরিচিত ছিলেন এবং ব্যক্তিগত সম্পর্কের জেরেই এ অভিযোগ আনা হয়েছে।মামলার তদন্ত চলছে। অভিযোগের বিষয়ে আদালতে এখনও চূড়ান্ত কোনো রায় হয়নি।
বিষয় : অভিযুক্ত ধর্ষণঅভিযোগ প্রতিক্রিয়া

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন