দক্ষিণী সুপারস্টার যশের বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগেই তৈরি হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। প্রথম ঝলকের পর ছবিটিকে ঘিরে ওঠে ‘নারীবিদ্বেষী’ বিতর্ক। এরপর প্রকাশিত প্রথম গান ‘তবাহি’-তে যশ ও কিয়ারা আদভানির ঘনিষ্ঠ রসায়ন নতুন করে আলোচনার জন্ম দেয়।একদিকে গানটি দর্শকদের একাংশের প্রশংসা কুড়ালেও, অন্যদিকে সাহসী দৃশ্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়ে।এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী কিয়ারা আদভানি। এক সাক্ষাৎকারে তিনি জানান,
আরও পড়ুন, প্রতারণার মামলায় তানজিন তিশা
কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার ও মধুবালার রোমান্টিক রসায়ন তাকে বরাবরই অনুপ্রাণিত করেছে। তাই এমন আবেগঘন দৃশ্যে অভিনয়ের সুযোগকে তিনি ইতিবাচকভাবেই দেখেন।কিয়ারা বলেন, প্রেমকে গভীর আবেগের ভাষায় তুলে ধরাই ছিল তাদের উদ্দেশ্য। সমালোচনাকে তিনি স্বাভাবিক হিসেবে দেখলেও এতে বিচলিত নন।অন্যদিকে সহ-অভিনেতা যশের প্রশংসা করে কিয়ারা বলেন, তিনি অত্যন্ত শান্ত, পেশাদার এবং অসাধারণ একজন অভিনেতা।
বিষয় : আলোচিত সিনেমা রোমান্টিক

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন