দৈনিক সংবাদ দিগন্ত

প্রতারণার মামলায় তানজিন তিশা

প্রতারণার মামলায় তানজিন তিশা
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় সমন জারি করেছেন আদালত। আগামী ১৩ আগস্ট তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০ নম্বর আদালতের বিচারক মো. জুয়েল রানা এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার।মামলার অভিযোগে বলা হয়েছে, একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেওয়ার পর সেটির প্রচারণা এবং মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তানজিন তিশা। পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন, তবুও থেমে নেই দীপিকা

তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন এই অভিনেত্রী। তার দাবি, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।বাদীপক্ষ জানায়, আইনি নোটিশের কোনো জবাব না পাওয়ায় আদালতে মামলা করা হয়। পরে আদালতের নির্দেশে তদন্ত শেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতেই আদালত সমন জারির আদেশ দিয়েছেন।উল্লেখ্য, মামলার অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। বিষয়টি বিচারাধীন রয়েছে।

বিষয় : প্রতারণা প্রতিশ্রুতি বিশ্বাসভঙ্গ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৩ জুলাই ২০২৬

প্রতারণার মামলায় তানজিন তিশা

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় সমন জারি করেছেন আদালত। আগামী ১৩ আগস্ট তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০ নম্বর আদালতের বিচারক মো. জুয়েল রানা এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার।মামলার অভিযোগে বলা হয়েছে, একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেওয়ার পর সেটির প্রচারণা এবং মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তানজিন তিশা। পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন, তবুও থেমে নেই দীপিকা

তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন এই অভিনেত্রী। তার দাবি, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।বাদীপক্ষ জানায়, আইনি নোটিশের কোনো জবাব না পাওয়ায় আদালতে মামলা করা হয়। পরে আদালতের নির্দেশে তদন্ত শেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতেই আদালত সমন জারির আদেশ দিয়েছেন।উল্লেখ্য, মামলার অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। বিষয়টি বিচারাধীন রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত