বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মাতৃত্বের নতুন অধ্যায়ের অপেক্ষায়। গর্ভাবস্থার শেষ পর্যায়ে এসে শারীরিক নানা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করেন দীপিকা। সেখানে অন্তঃসত্ত্বা এক নারীর মাঝরাতে বারবার ঘুম ভেঙে বাথরুমে যাওয়ার দৃশ্য দেখানো হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘তৃতীয় ত্রৈমাসিকে মাঝরাতে ঘুম থেকে উঠে বারবার বাথরুমে যাওয়া।
আরও পড়ুন, আমি একা নই : মাহি
’ সঙ্গে একটি উল্টো মুখের ইমোজিও যুক্ত করেন তিনি, যা তার বর্তমান শারীরিক অবস্থার প্রতি ইঙ্গিত বহন করে।ব্যক্তিগত জীবনের এই সময়েও পেশাগত ব্যস্ততা কমেনি দীপিকার। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’, যেখানে শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে তাকে। পাশাপাশি অ্যাটলি পরিচালিত ‘রাকা’ সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে কাজ করছেন তিনি। শারীরিক ধকলের মধ্যেও ছবির শুটিং চালিয়ে যাচ্ছেন এই বলিউড তারকা।

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন