সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতায় লেনদেন শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ—উভয় বাজারেই সূচকের উত্থান দেখা গেছে।সকাল সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৮১ পয়েন্টে। একই সময়ে শরিয়াহ সূচক বেড়েছে ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক বেড়েছে ১০ পয়েন্ট।প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ২১৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময় ২১৯টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির।
আরও পড়ুন , আরও শক্তিশালী হলো রিজার্ভ, ছাড়াল ৩৬.৫৮ বিলিয়ন ডলার
লেনদেনের শীর্ষে রয়েছে লাভেলো আইসক্রিম, সার্প ইন্ডাস্ট্রি, আরডি ফুড, মেঘনা ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং, অগ্নি সিস্টেম, ব্র্যাক ব্যাংক, বিএসসি, একমি লিমিটেড ও হাক্কানি পাল্প।অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। সিএএসপিআই সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬০৩ পয়েন্টে। এ সময় সিএসইতে লেনদেন হয়েছে ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।বাজার বিশ্লেষকদের মতে, লেনদেনের শুরুতে বিনিয়োগকারীদের ইতিবাচক অংশগ্রহণ বাজারে আস্থার ইঙ্গিত দিচ্ছে। তবে দিনের শেষভাগে পরিস্থিতি কী দাঁড়ায়, সেদিকেই এখন নজর বিনিয়োগকারীদের।
বিষয় : সূচক ঊর্ধ্বমুখী শেয়ারবাজারে

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন