দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১২ জুলাই পর্যন্ত দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলারে।রোববার রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।কেন্দ্রীয় ব্যাংক জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী দেশের প্রকৃত বা ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩১ দশমিক ৯৪ বিলিয়ন ডলার।
আরও পড়ুন, বিনিয়োগ সংকটে পোশাকশিল্প, ছয় মাসে বন্ধ শতাধিক কারখানা
এর আগে ৭ জুলাই গ্রস রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৫২ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩১ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। ফলে কয়েক দিনের ব্যবধানে উভয় সূচকেই রিজার্ভে কিছুটা বৃদ্ধি পেয়েছে।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে প্রকৃত রিজার্ভ হিসাব করা হয়। এ কারণে গ্রস রিজার্ভের তুলনায় বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ তুলনামূলক কম থাকে।
বিষয় : শক্তিশালী রিজার্ভ ইতিবাচক প্রবৃদ্ধি

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১২ জুলাই পর্যন্ত দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলারে।রোববার রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।কেন্দ্রীয় ব্যাংক জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী দেশের প্রকৃত বা ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩১ দশমিক ৯৪ বিলিয়ন ডলার।
আরও পড়ুন, বিনিয়োগ সংকটে পোশাকশিল্প, ছয় মাসে বন্ধ শতাধিক কারখানা
এর আগে ৭ জুলাই গ্রস রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৫২ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩১ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। ফলে কয়েক দিনের ব্যবধানে উভয় সূচকেই রিজার্ভে কিছুটা বৃদ্ধি পেয়েছে।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে প্রকৃত রিজার্ভ হিসাব করা হয়। এ কারণে গ্রস রিজার্ভের তুলনায় বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ তুলনামূলক কম থাকে।

আপনার মতামত লিখুন