দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে নতুন করে ২৫১ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৭৬ জন ঢাকা বিভাগে এবং ৬৬ জন বরিশাল বিভাগে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনায় ৪০, চট্টগ্রামে ৩৮, ময়মনসিংহে ১৫, রাজশাহীতে ১২ এবং রংপুর ও সিলেটে দুইজন করে রোগী ভর্তি হয়েছেন।বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৬৬০ জন চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে সাবধানে চলাচলের নির্দেশ
চলতি বছরের ৮ জুলাই পর্যন্ত দেশে মোট ৭ হাজার ৫৫৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬ হাজার ৮৭৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।এদিকে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২০ জনের মৃত্যু হয়েছে।স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বাড়তে পারে। তাই মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি পরিষ্কার রাখা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিকল্প নেই।ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সমন্বিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন