গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের চাঞ্চল্যকর ঘটনায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন ভুক্তভোগী শিশুর বাবা শাহজালাল রুমি। শনিবার (২৪ অক্টোবর) ভোররাতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্টভাবে জানান, মাদরাসা শিক্ষা কিংবা ইসলামের বিরুদ্ধে তাঁর কোনো ব্যক্তিগত ক্ষোভ নেই; বরং তাঁর লড়াই ধর্মীয় পোশাকের আড়ালে লুকিয়ে থাকা চরিত্রহীন অপরাধীদের বিরুদ্ধে। একজন বাবা হিসেবে সন্তানের ওপর অন্যায়ের সঠিক বিচার চাওয়াই তাঁর একমাত্র উদ্দেশ্য।
আরও পড়ুন,কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ছিনতাইকারীসহ গ্রেপ্তার ১৫
সংবাদ সম্মেলনে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা মাদরাসায় ভাঙচুর ও ১৭ লাখ টাকা লুটের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া বলে দাবি করেন। সিসিটিভি ফুটেজ যাচাই করলেই এসবের সত্যতা প্রকাশ পাবে উল্লেখ করে তিনি জানান, মূল ঘটনার তিন দিন আগেই মাদরাসার অধ্যক্ষকে বিষযটি জানানো হয়েছিল, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। উপরন্তু শিশুটিকে হত্যার হুমকি দেওয়ায় সে ভয়ে প্রথমে মুখ খোলেনি। পরবর্তীতে মায়ের কাছে ঘটনাটি জানালে তারা আইনি ব্যবস্থা নেন। নিজের বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার এবং মিথ্যা অভিযোগের আইনি মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন