গাইবান্ধার পলাশবাড়ী সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাও. গোলাম রব্বানী (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার মহদীপুর ইউনিয়নের পূর্বগোপালপুর গ্রামে নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়ে, ভাই-বোন, পরিবারের অন্যান্য সদস্য, আত্মীয়-স্বজন, পাড়াপ্রতিবেশি, সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ওই গ্রামের মরহুম শামস উদ্দীনের ছেলে।আরও পড়ুন, সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি ব্যাচ-২০২৬ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনামরহুম সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাও. গোলাম রব্বানী পলাশবাড়ী সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদরাসায় দীর্ঘদিন সততা-নিষ্ঠা-আন্তরিকতা ও ন্যায় পরায়নতার সাথে অত্র প্রতিষ্ঠানে পেশাগত দায়িত্ব পালন করেছেন। তিনি একজন শিক্ষানুরাগী হিসেবে পরিচিত ছিলেন। এছাড়াও সারাদেশে অসংখ্য ইমাম-ওলামা মাসায়েক, হাফেজ-ক্বারী কারিগর হিসেবে দায়িত্ব পালন করেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন বলে জানা গেছে। রোববার (১৯ এপ্রিল) বেলা ১১টায় তাঁর নিজ কর্মস্থল মাদরাসা মাঠে মরহুমের প্রথম নামাজের জানাযা এবং এদিন ১১টায় তার নিজ বাসভবন পূর্বগোপালপুর গ্রামে দ্বিতীয় নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়। আরও পড়ুন, লামায় উপজেলার প্রশাসনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প: একদিনে চিকিৎসা পেলেন ২৩৫ জনতাঁর এমন আকস্মিক মৃত্যুতে গাইবান্ধা-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু, পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, উপজেলা জামায়াতের আমীর কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু ববর সিদ্দিক, সেক্রেটারি সাখাওয়াত হোসেন, অত্র মাদরাসার অধ্যক্ষ মো. জাহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।