কুড়িগ্রাম জেলার ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম ফুলমতি কান্দাপাড়া ও ইন্দুঘাট এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি একটি স্থায়ী ও টেকসই ব্রিজ নির্মাণ। বছরের পর বছর ধরে বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষসহ হাজারো সাধারণ বাসিন্দা। সামান্য বৃষ্টিতেই যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় এলাকাবাসীর দুর্ভোগ আরও বেড়ে যায়।স্থানীয়দের অভিযোগ, একটি ব্রিজের অভাবে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম, কৃষিপণ্য পরিবহন, চিকিৎসাসেবাসহ দৈনন্দিন নানা কাজে সৃষ্টি হচ্ছে ব্যাপক ভোগান্তি। ফলে দ্রুত একটি স্থায়ী ব্রিজ নির্মাণ এখন সময়ের দাবি হয়ে উঠেছে।
এলাকাবাসী জানান, সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য মোঃ শহিদুল ইসলাম এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাছেন আলী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। তাদের আন্তরিক প্রচেষ্টা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের মাধ্যমে খুব শিগগিরই ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে,এমন প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয়দের মতে, পশ্চিম ফুলমতি কান্দাপাড়া–ইন্দুঘাট ব্রিজ নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তাই জনদুর্ভোগ লাঘব এবং এলাকার সামগ্রিক উন্নয়নের স্বার্থে দ্রুত প্রকল্প গ্রহণ করে ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
বিষয় : দ্রুত বাস্তবায়ন ট ব্রিজ নির্মাণ

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন