দৈনিক সংবাদ দিগন্ত

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আবারও আদালতে শুনানি

আপিল বিভাগ

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে বহুল আলোচিত আপিল শুনানি আবারও শুরু হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের পরবর্তী শুনানির জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে প্রায় ছয় মাস পর পুনরায় এ মামলার শুনানি শুরু হয়।রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল অনীক আর রহমান হক। অপরদিকে আপিলকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া 

আরো পড়ুন , তারেক রহমানকে উরসুলা ফন ডের লায়েনের আমন্ত্রণ

ও মোহাম্মদ শিশির মনির।শুনানি শেষে আপিল বিভাগ মামলার পরবর্তী শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।উল্লেখ্য, ২০১১ সালে জাতীয় সংসদে পাস হওয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ একাধিক সাংবিধানিক পরিবর্তন আনা হয়।গত বছরের ডিসেম্বরে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল, সংবিধানের ৭ক ও ৭খ, ৪৪(২) এবং গণভোটসংক্রান্ত ১৪২ অনুচ্ছেদের সংশোধনসহ কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে রায় দেন।পরবর্তীতে ওই রায়ের বিরুদ্ধে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ একাধিক পক্ষ আপিলের অনুমতি চান। বর্তমানে সেই আপিলের শুনানি চলছে।মামলাটি দেশের সাংবিধানিক ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ হওয়ায় এর পরবর্তী কার্যক্রমের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

বিষয় : আপিল শুনানি সংবিধানের সংশোধনী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৬ জুলাই ২০২৬

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আবারও আদালতে শুনানি

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে বহুল আলোচিত আপিল শুনানি আবারও শুরু হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের পরবর্তী শুনানির জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে প্রায় ছয় মাস পর পুনরায় এ মামলার শুনানি শুরু হয়।রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল অনীক আর রহমান হক। অপরদিকে আপিলকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া 

আরো পড়ুন , তারেক রহমানকে উরসুলা ফন ডের লায়েনের আমন্ত্রণ

ও মোহাম্মদ শিশির মনির।শুনানি শেষে আপিল বিভাগ মামলার পরবর্তী শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।উল্লেখ্য, ২০১১ সালে জাতীয় সংসদে পাস হওয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ একাধিক সাংবিধানিক পরিবর্তন আনা হয়।গত বছরের ডিসেম্বরে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল, সংবিধানের ৭ক ও ৭খ, ৪৪(২) এবং গণভোটসংক্রান্ত ১৪২ অনুচ্ছেদের সংশোধনসহ কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে রায় দেন।পরবর্তীতে ওই রায়ের বিরুদ্ধে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ একাধিক পক্ষ আপিলের অনুমতি চান। বর্তমানে সেই আপিলের শুনানি চলছে।মামলাটি দেশের সাংবিধানিক ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ হওয়ায় এর পরবর্তী কার্যক্রমের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত