দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৪ জুলাই ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে মাঠে জামায়াত, সিটি থেকে ইউনিয়ন পর্যন্ত প্রস্তুতি

জাতীয় নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে অনানুষ্ঠানিক প্রস্তুতি জোরদার করেছে জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, সারা দেশে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ পর্যায়ে সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় সম্পন্ন।জামায়াতের নেতাদের দাবি, দেশের সব সিটি করপোরেশন, অধিকাংশ পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের জন্য তারা সৎ, যোগ্য ও মেধাবী ব্যক্তিদের নিয়ে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রস্তুত রেখেছেন।দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, গাজীপুর, বরিশাল, রংপুর, খুলনা ও নারায়ণগঞ্জ—এই আটটি সিটি করপোরেশনে সম্ভাব্য সমর্থিত মেয়র প্রার্থীদের নামও অনানুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হয়েছে। তাদের অনেকেই ইতোমধ্যে জনসম্পৃক্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

আরও পড়ুন, স্থানীয় সরকার ভোটের আগাম প্রস্তুতি, প্রার্থী বাছাইয়ে ব্যস্ত জামায়াত

তবে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা এবং নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের সম্ভাব্য প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি বলে দলীয় সূত্র জানিয়েছে।এদিকে, স্থানীয় সরকারে নির্বাচনের পরিবর্তে প্রশাসক নিয়োগের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে জামায়াত। দলটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সভাপতি মাওলানা এটিএম মাছুম বলেন, স্থানীয় সরকার জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হওয়া উচিত। তাই দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান তিনি।জামায়াত বলছে, দলীয় প্রতীকে নির্বাচন হোক বা না হোক, সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দিয়ে স্থানীয় সরকারে অংশ নিতে তারা প্রস্তুত। এখন নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক দলগুলো।

বিষয় : প্রস্তুতি জামায়াত জাতীয় নির্বাচন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে মাঠে জামায়াত, সিটি থেকে ইউনিয়ন পর্যন্ত প্রস্তুতি

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

জাতীয় নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে অনানুষ্ঠানিক প্রস্তুতি জোরদার করেছে জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, সারা দেশে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ পর্যায়ে সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় সম্পন্ন।জামায়াতের নেতাদের দাবি, দেশের সব সিটি করপোরেশন, অধিকাংশ পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের জন্য তারা সৎ, যোগ্য ও মেধাবী ব্যক্তিদের নিয়ে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রস্তুত রেখেছেন।দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, গাজীপুর, বরিশাল, রংপুর, খুলনা ও নারায়ণগঞ্জ—এই আটটি সিটি করপোরেশনে সম্ভাব্য সমর্থিত মেয়র প্রার্থীদের নামও অনানুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হয়েছে। তাদের অনেকেই ইতোমধ্যে জনসম্পৃক্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

আরও পড়ুন, স্থানীয় সরকার ভোটের আগাম প্রস্তুতি, প্রার্থী বাছাইয়ে ব্যস্ত জামায়াত

তবে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা এবং নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের সম্ভাব্য প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি বলে দলীয় সূত্র জানিয়েছে।এদিকে, স্থানীয় সরকারে নির্বাচনের পরিবর্তে প্রশাসক নিয়োগের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে জামায়াত। দলটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সভাপতি মাওলানা এটিএম মাছুম বলেন, স্থানীয় সরকার জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হওয়া উচিত। তাই দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান তিনি।জামায়াত বলছে, দলীয় প্রতীকে নির্বাচন হোক বা না হোক, সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দিয়ে স্থানীয় সরকারে অংশ নিতে তারা প্রস্তুত। এখন নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক দলগুলো।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত