দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

স্থানীয় সরকার ভোটের আগাম প্রস্তুতি, প্রার্থী বাছাইয়ে ব্যস্ত জামায়াত

স্থানীয় সরকার ভোটের আগাম প্রস্তুতি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের সব সিটি করপোরেশন, অধিকাংশ পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদে অনানুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি সৎ, যোগ্য ও মেধাবী প্রার্থীদের সমর্থন দিয়ে স্থানীয় সরকারে অংশগ্রহণের পরিকল্পনা করছে।দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে জনসংযোগ, সামাজিক কর্মকাণ্ড ও গণসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নিয়েছেন।জামায়াতের অভিযোগ, জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন আয়োজন না করে সরকার বিভিন্ন সিটি করপোরেশন, জেলা পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিয়েছে, যা দলটি গণতান্ত্রিক চর্চার পরিপন্থী বলে মনে করছে।

আরও  পড়ুন, টক-শো বক্তব্যে বিতর্ক, ব্যাখ্যা দিলেন বিএনপি নেত্রী নিলোফার মনি

দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির সভাপতি ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেন, সংবিধান অনুযায়ী স্থানীয় সরকার জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হওয়া উচিত। তাই দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানাচ্ছে জামায়াত।দলীয় সূত্র আরও জানায়, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, গাজীপুর, বরিশাল, রংপুর, খুলনা ও নারায়ণগঞ্জসহ কয়েকটি সিটি করপোরেশনে সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম নিয়ে প্রাথমিক প্রস্তুতি রয়েছে। পাশাপাশি দেশের অধিকাংশ পৌরসভা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদেও সম্ভাব্য চেয়ারম্যান, কাউন্সিলর ও সদস্য প্রার্থীদের বাছাই কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে।জামায়াতের নেতারা বলছেন, দলীয় প্রতীক না থাকলেও স্থানীয়ভাবে সৎ, দক্ষ ও জনসম্পৃক্ত ব্যক্তিদের সমর্থন দেওয়া হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ও তফসিল ঘোষণা করার আহ্বান জানিয়েছেন তারা।

বিষয় : প্রস্তুতি ব্যস্ত জামায়াত মেধাবী প্রার্থী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

স্থানীয় সরকার ভোটের আগাম প্রস্তুতি, প্রার্থী বাছাইয়ে ব্যস্ত জামায়াত

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের সব সিটি করপোরেশন, অধিকাংশ পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদে অনানুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি সৎ, যোগ্য ও মেধাবী প্রার্থীদের সমর্থন দিয়ে স্থানীয় সরকারে অংশগ্রহণের পরিকল্পনা করছে।দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে জনসংযোগ, সামাজিক কর্মকাণ্ড ও গণসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নিয়েছেন।জামায়াতের অভিযোগ, জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন আয়োজন না করে সরকার বিভিন্ন সিটি করপোরেশন, জেলা পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিয়েছে, যা দলটি গণতান্ত্রিক চর্চার পরিপন্থী বলে মনে করছে।

আরও  পড়ুন, টক-শো বক্তব্যে বিতর্ক, ব্যাখ্যা দিলেন বিএনপি নেত্রী নিলোফার মনি

দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির সভাপতি ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেন, সংবিধান অনুযায়ী স্থানীয় সরকার জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হওয়া উচিত। তাই দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানাচ্ছে জামায়াত।দলীয় সূত্র আরও জানায়, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, গাজীপুর, বরিশাল, রংপুর, খুলনা ও নারায়ণগঞ্জসহ কয়েকটি সিটি করপোরেশনে সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম নিয়ে প্রাথমিক প্রস্তুতি রয়েছে। পাশাপাশি দেশের অধিকাংশ পৌরসভা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদেও সম্ভাব্য চেয়ারম্যান, কাউন্সিলর ও সদস্য প্রার্থীদের বাছাই কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে।জামায়াতের নেতারা বলছেন, দলীয় প্রতীক না থাকলেও স্থানীয়ভাবে সৎ, দক্ষ ও জনসম্পৃক্ত ব্যক্তিদের সমর্থন দেওয়া হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ও তফসিল ঘোষণা করার আহ্বান জানিয়েছেন তারা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত