দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

টক-শো বক্তব্যে বিতর্ক, ব্যাখ্যা দিলেন বিএনপি নেত্রী নিলোফার মনি

ব্যাখ্যা দিলেন বিএনপি নেত্রী নিলোফার মনি

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের টক-শোতে দেওয়া বক্তব্যকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক ও সমালোচনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি।এর আগে তার ওই মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। বিষয়টি নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষোভ প্রকাশ করেন এবং বক্তব্যটিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন।পরবর্তীতে বৃহস্পতিবার (২ জুলাই) রাতে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিলোফার চৌধুরী মনি তার বক্তব্যের ব্যাখ্যা দেন। তিনি দাবি করেন, তার বক্তব্যকে আংশিকভাবে কেটে নিয়ে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

আরও  পড়ুন, স্থানীয় সরকার ভোটে এখনই নয় দলীয় সমর্থন, তফসিলের পর সিদ্ধান্ত বিএনপির

নিলোফার মনি বলেন, তিনি কখনোই জুলাই গণঅভ্যুত্থানকে ‘ডিজাইন করা আন্দোলন’ বা কোনো ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেননি। তার ভাষায়, আন্দোলনের সময় সহিংস দমন-পীড়নের পেছনে একটি সুপরিকল্পিত নকশা ছিল—এমন অর্থেই তিনি ‘ডিজাইন’ শব্দটি ব্যবহার করেছিলেন। কিন্তু বক্তব্যের একটি অংশ বিচ্ছিন্নভাবে প্রচার হওয়ায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।তিনি আরও বলেন, তিনি জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিভিন্ন সময় টক-শোতে অংশ নিয়ে কথা বলেছেন। আন্দোলন চলাকালে সহিংসতা ও প্রাণহানির ঘটনা নিয়ে তিনি যে মন্তব্য করেছেন, তা বাস্তব পরিস্থিতির বিশ্লেষণ ছিল বলেও দাবি করেন তিনি।এর আগে টক-শোতে তিনি বলেছিলেন, আন্দোলনের প্রধান চালিকাশক্তি কারা ছিল তা স্পষ্টভাবে নির্ধারণ করা কঠিন এবং অনেকেই আবেগ ও প্রতিবাদের অংশ হিসেবে এতে যুক্ত হয়েছিলেন। গুলি কোথা থেকে আসছে বা কীভাবে মানুষ মারা যাচ্ছে—তা বুঝে ওঠার আগেই অনেকে প্রাণ হারিয়েছেন বলেও তিনি মন্তব্য করেন।

বিষয় : গণঅভ্যুত্থান বিএনপি নেত্রী টক-শো

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

টক-শো বক্তব্যে বিতর্ক, ব্যাখ্যা দিলেন বিএনপি নেত্রী নিলোফার মনি

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের টক-শোতে দেওয়া বক্তব্যকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক ও সমালোচনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি।এর আগে তার ওই মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। বিষয়টি নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষোভ প্রকাশ করেন এবং বক্তব্যটিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন।পরবর্তীতে বৃহস্পতিবার (২ জুলাই) রাতে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিলোফার চৌধুরী মনি তার বক্তব্যের ব্যাখ্যা দেন। তিনি দাবি করেন, তার বক্তব্যকে আংশিকভাবে কেটে নিয়ে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

আরও  পড়ুন, স্থানীয় সরকার ভোটে এখনই নয় দলীয় সমর্থন, তফসিলের পর সিদ্ধান্ত বিএনপির

নিলোফার মনি বলেন, তিনি কখনোই জুলাই গণঅভ্যুত্থানকে ‘ডিজাইন করা আন্দোলন’ বা কোনো ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেননি। তার ভাষায়, আন্দোলনের সময় সহিংস দমন-পীড়নের পেছনে একটি সুপরিকল্পিত নকশা ছিল—এমন অর্থেই তিনি ‘ডিজাইন’ শব্দটি ব্যবহার করেছিলেন। কিন্তু বক্তব্যের একটি অংশ বিচ্ছিন্নভাবে প্রচার হওয়ায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।তিনি আরও বলেন, তিনি জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিভিন্ন সময় টক-শোতে অংশ নিয়ে কথা বলেছেন। আন্দোলন চলাকালে সহিংসতা ও প্রাণহানির ঘটনা নিয়ে তিনি যে মন্তব্য করেছেন, তা বাস্তব পরিস্থিতির বিশ্লেষণ ছিল বলেও দাবি করেন তিনি।এর আগে টক-শোতে তিনি বলেছিলেন, আন্দোলনের প্রধান চালিকাশক্তি কারা ছিল তা স্পষ্টভাবে নির্ধারণ করা কঠিন এবং অনেকেই আবেগ ও প্রতিবাদের অংশ হিসেবে এতে যুক্ত হয়েছিলেন। গুলি কোথা থেকে আসছে বা কীভাবে মানুষ মারা যাচ্ছে—তা বুঝে ওঠার আগেই অনেকে প্রাণ হারিয়েছেন বলেও তিনি মন্তব্য করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত