দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

স্থানীয় সরকার ভোটে এখনই নয় দলীয় সমর্থন, তফসিলের পর সিদ্ধান্ত বিএনপির

স্থানীয় সরকার ভোটে এখনই নয় দলীয় সমর্থন

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি সামনে রেখে সারাদেশে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করছে ক্ষমতাসীন দল বিএনপি। তবে নির্বাচনি তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো প্রার্থীকে আনুষ্ঠানিক দলীয় সমর্থন দেওয়া হবে না বলে জানিয়েছেন দলটির নীতিনির্ধারকরা।দলীয় সূত্র জানায়, আইন অনুযায়ী এবারের স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়। ফলে দলীয় প্রতীক বা আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণার সুযোগ না থাকলেও তফসিল ঘোষণার পর স্থানীয়ভাবে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি।এ লক্ষ্যে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। দায়িত্বশীল নেতারা স্থানীয় জনপ্রিয়তা, 

আরও পড়ুন, এনসিপির পাঁচ নেতার বিরুদ্ধে হোটেল কর্তৃপক্ষের অভিযোগ, শৃঙ্খলা কমিটি তদন্তে

সাংগঠনিক গ্রহণযোগ্যতা এবং দলের প্রতি ত্যাগ-তিতিক্ষাকে মূল্যায়ন করছেন। বিদ্রোহী প্রার্থীর ঝুঁকি এড়াতে পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে।বিএনপির একাধিক নীতিনির্ধারক জানিয়েছেন, নির্বাচনি রোডম্যাপ চূড়ান্ত হওয়ার আগে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে না। তফসিল ঘোষণার পর আইনি বিধান অনুসরণ করে প্রার্থী নির্ধারণ বা দলীয় সমর্থনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।এদিকে জাতীয় নির্বাচনের পর থেকেই সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ, সামাজিক কার্যক্রম এবং জনসম্পৃক্ততা বাড়িয়েছেন। পোস্টার, ব্যানার ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনেকেই সম্ভাব্য প্রার্থিতার ইঙ্গিত দিচ্ছেন।

বিষয় : প্রস্তুতি তফসিল সময়সূচি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

স্থানীয় সরকার ভোটে এখনই নয় দলীয় সমর্থন, তফসিলের পর সিদ্ধান্ত বিএনপির

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি সামনে রেখে সারাদেশে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করছে ক্ষমতাসীন দল বিএনপি। তবে নির্বাচনি তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো প্রার্থীকে আনুষ্ঠানিক দলীয় সমর্থন দেওয়া হবে না বলে জানিয়েছেন দলটির নীতিনির্ধারকরা।দলীয় সূত্র জানায়, আইন অনুযায়ী এবারের স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়। ফলে দলীয় প্রতীক বা আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণার সুযোগ না থাকলেও তফসিল ঘোষণার পর স্থানীয়ভাবে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি।এ লক্ষ্যে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। দায়িত্বশীল নেতারা স্থানীয় জনপ্রিয়তা, 

আরও পড়ুন, এনসিপির পাঁচ নেতার বিরুদ্ধে হোটেল কর্তৃপক্ষের অভিযোগ, শৃঙ্খলা কমিটি তদন্তে

সাংগঠনিক গ্রহণযোগ্যতা এবং দলের প্রতি ত্যাগ-তিতিক্ষাকে মূল্যায়ন করছেন। বিদ্রোহী প্রার্থীর ঝুঁকি এড়াতে পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে।বিএনপির একাধিক নীতিনির্ধারক জানিয়েছেন, নির্বাচনি রোডম্যাপ চূড়ান্ত হওয়ার আগে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে না। তফসিল ঘোষণার পর আইনি বিধান অনুসরণ করে প্রার্থী নির্ধারণ বা দলীয় সমর্থনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।এদিকে জাতীয় নির্বাচনের পর থেকেই সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ, সামাজিক কার্যক্রম এবং জনসম্পৃক্ততা বাড়িয়েছেন। পোস্টার, ব্যানার ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনেকেই সম্ভাব্য প্রার্থিতার ইঙ্গিত দিচ্ছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত