রাজধানীর একটি আবাসিক হোটেলের পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-এর কয়েকজন নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, দলের পাঁচ নেতা দীর্ঘ সময় দুটি কক্ষ ব্যবহার করে প্রায় ১১ লাখ ৯৩ হাজার ২০০ টাকা ভাড়া বকেয়া রেখেছেন। একই অভিযোগপত্রে কক্ষে নারীদের যাতায়াত ও অন্যান্য অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও আনা হয়েছে।হোটেল কর্তৃপক্ষের দাবি, অভিযুক্তরা দলীয় পরিচয়ের ভিত্তিতে কক্ষ ভাড়া নেন এবং পরে বকেয়া অর্থ পরিশোধ না করেই হোটেল ত্যাগ করেন। পাওনা টাকা চাইলে হুমকির মুখে পড়ার অভিযোগও করেছেন তারা।
আরও পড়ুন, রিমান্ড শেষে আদালতে হাজির, কারাগারে সাবেক এমপি আশিকা সুলতানা
অন্যদিকে, অভিযুক্ত নেতা ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ার অভিযোগ অস্বীকার করে বলেছেন, নারী নিয়ে হোটেলে অবস্থানের অভিযোগ সঠিক নয় এবং বিষয়টি যাচাই করার আহ্বান জানিয়েছেন। অন্য কয়েকজন অভিযুক্তও ভাড়া পরিশোধের বিষয়টি নিজেদের দায়িত্ব নয় বা অভিযোগ সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন।এ বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অভিযোগটি দলের শৃঙ্খলা কমিটির কাছে রয়েছে। কমিটির তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিষয় : অভিযোগ আবাসিক হোটেল এনসিপির পাঁচ নেতা

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন