দৈনিক সংবাদ দিগন্ত

দেশে সবাই এখন মুক্তভাবে কথা বলতে পারছে: রিজভী

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বর্তমানে দেশে সবাই মুক্ত পরিবেশে নির্বিঘ্নে নিজেদের মত প্রকাশ করতে পারছে, যা দীর্ঘদিন ধরে সম্ভব ছিল না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক আলোচনাসভায় তিনি বলেন, কৃত্রিমভাবে বিভাজন সৃষ্টি করা গেলেও বাংলাদেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবসময় ঐক্যবদ্ধ থেকেছে। তাই এ জাতিকে বিভক্ত করা কখনো সম্ভব নয়।বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ফ্যাসিবাদবিরোধী 

আরো পড়ুন , দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সফর শেষে দেশে সেনাপ্রধান

আন্দোলনে দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে অংশ নিয়েছে। জুলাইয়ের গণ-আন্দোলনে শুধু মুসলিম নয়, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও গুলি খেয়েছেন এবং রক্ত দিয়েছেন। তাই নতুন বাংলাদেশ গড়ার কাজেও সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার এবং একটি জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।আলোচনাসভায় ঢাকা মহানগর বিএনপি এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয় : বর্তমানে দেশে সবাই মুক্ত পরিবেশে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

দেশে সবাই এখন মুক্তভাবে কথা বলতে পারছে: রিজভী

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

বর্তমানে দেশে সবাই মুক্ত পরিবেশে নির্বিঘ্নে নিজেদের মত প্রকাশ করতে পারছে, যা দীর্ঘদিন ধরে সম্ভব ছিল না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক আলোচনাসভায় তিনি বলেন, কৃত্রিমভাবে বিভাজন সৃষ্টি করা গেলেও বাংলাদেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবসময় ঐক্যবদ্ধ থেকেছে। তাই এ জাতিকে বিভক্ত করা কখনো সম্ভব নয়।বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ফ্যাসিবাদবিরোধী 

আরো পড়ুন , দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সফর শেষে দেশে সেনাপ্রধান

আন্দোলনে দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে অংশ নিয়েছে। জুলাইয়ের গণ-আন্দোলনে শুধু মুসলিম নয়, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও গুলি খেয়েছেন এবং রক্ত দিয়েছেন। তাই নতুন বাংলাদেশ গড়ার কাজেও সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার এবং একটি জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।আলোচনাসভায় ঢাকা মহানগর বিএনপি এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত