দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সংবিধান সংস্কারে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : ডা. শফিকুর রহমান

শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদে সংবিধান সংস্কারের বিষয়ে কার্যকর সুযোগ না পেলে জনগণের কাছেই যাবে বিরোধী দল।বুধবার জাতীয় সংসদের এলডি হলে বাজেট-পরবর্তী মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গণভোটে জনগণ সংবিধান সংস্কারের পক্ষে রায় দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। এর পরিবর্তে শুধু সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তিনি দাবি করেন।তিনি আরও বলেন, বিষয়টি সংসদে উত্থাপন করা হলেও কার্যকর আলোচনা কিংবা কোনো সিদ্ধান্ত হয়নি।

আরও  পড়ুন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় তরুণ আইনজীবীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে :রিজভী

 তাই প্রয়োজন হলে জনগণের সমর্থন নিয়েই আন্দোলনের পথ বেছে নেওয়া হবে।বাজেট প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, ভ্যাট-ট্যাক্স কমানোর সুফল বাজারে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে। দ্রব্যমূল্য কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি।এ ছাড়া প্রবাসী কর্মীদের স্বার্থ রক্ষায় দালালচক্র ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মালয়েশিয়াসহ বিদেশে কর্মী পাঠানোর ব্যয় কমানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বিষয় : গণভোট কার্যকর সংবিধান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সংবিধান সংস্কারে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : ডা. শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদে সংবিধান সংস্কারের বিষয়ে কার্যকর সুযোগ না পেলে জনগণের কাছেই যাবে বিরোধী দল।বুধবার জাতীয় সংসদের এলডি হলে বাজেট-পরবর্তী মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গণভোটে জনগণ সংবিধান সংস্কারের পক্ষে রায় দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। এর পরিবর্তে শুধু সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তিনি দাবি করেন।তিনি আরও বলেন, বিষয়টি সংসদে উত্থাপন করা হলেও কার্যকর আলোচনা কিংবা কোনো সিদ্ধান্ত হয়নি।

আরও  পড়ুন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় তরুণ আইনজীবীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে :রিজভী

 তাই প্রয়োজন হলে জনগণের সমর্থন নিয়েই আন্দোলনের পথ বেছে নেওয়া হবে।বাজেট প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, ভ্যাট-ট্যাক্স কমানোর সুফল বাজারে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে। দ্রব্যমূল্য কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি।এ ছাড়া প্রবাসী কর্মীদের স্বার্থ রক্ষায় দালালচক্র ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মালয়েশিয়াসহ বিদেশে কর্মী পাঠানোর ব্যয় কমানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত