বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় তরুণ আইনজীবীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী।বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের সমাজ, ইতিহাস ও ঐতিহ্যে ন্যায়বিচারের যে ধারণা রয়েছে, তা বাস্তবে প্রতিষ্ঠা করতে হবে। এ দায়িত্ব বিশেষ করে নতুন প্রজন্মের আইনজীবীদের ওপর বর্তায়।রিজভী বলেন, বিচার বিভাগকে স্বাধীন ও নিরপেক্ষ রাখতে হবে এবং ন্যায়বিচার যেন কোনো ধরনের প্রভাবের মুখে না পড়ে, তা নিশ্চিত করা জরুরি। তিনি অতীতের বিচারব্যবস্থা নিয়ে সমালোচনাও করেন এবং আদালতের স্বাধীনতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। আরও পড়ুন , ‘৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলুন, না হলে জনগণই খুলবে’ : নাহিদ ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, স্বাধীন বিচার ব্যবস্থা ছাড়া প্রকৃত অর্থে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। একটি দেশের বিচার বিভাগ যত স্বাধীন ও দুর্নীতিমুক্ত হবে, সে দেশের গণতন্ত্র ও মানবাধিকার তত শক্তিশালী হবে।বিএনপির আইন বিষয়ক সম্পাদক বদরুদ্দোজা বাদল বলেন, বিচার বিভাগের স্বাধীনতা রাষ্ট্র পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। তিনি দাবি করেন, বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।সংবর্ধনা অনুষ্ঠানে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ল' অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সম্পাদক মোহাম্মদ আলী-কে সম্মাননা জানানো হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মীর সরফত আলী সপু, এ. কে. এম. মতিনুর রহমান, আবু জাফর খান এবং মো. রইস উদ্দিনসহ সুপ্রিম কোর্টের আইনজীবী, অ্যালামনাই সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।
বিষয় : ন্যায়বিচার ভূমিকা তরুণ আইনজীবী

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন