দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ০১ জুলাই ২০২৬

কাল শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা, প্রথমবার সব বোর্ডে একই প্রশ্নপত্র

কাল শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা,

দেশজুড়ে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বাংলা প্রথমপত্রের মাধ্যমে শুরু হওয়া এই পরীক্ষা চলবে লিখিত পর্ব শেষে ব্যবহারিক পরীক্ষাসহ আগামী ১৫ আগস্ট পর্যন্ত।এবারের পরীক্ষার সবচেয়ে বড় পরিবর্তন—প্রথমবারের মতো দেশের সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন এবারের পরীক্ষায়। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে অংশ নিচ্ছেন আরও ২ লাখের বেশি শিক্ষার্থী।

আরও  পড়ুন, দেশজুড়ে বাড়ছে বৃষ্টির দাপট, পাঁচ দিনের ভারী বর্ষণের আভাস

সারা দেশে ২ হাজার ৯৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৪৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার ৪০টি রাজধানী ঢাকায়।আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, প্রশ্নফাঁস ও নকল ঠেকাতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কোনোভাবে প্রশ্নফাঁসের ঘটনা ঘটলে সেদিনের পরীক্ষা সারা দেশে স্থগিত করে নতুন প্রশ্নে পুনরায় পরীক্ষা নেওয়া হবে।এদিকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সতর্ক করে বলেছেন, কোনো কেন্দ্রে নকলের ঘটনা প্রমাণিত হলে শুধু পরীক্ষার্থী নয়, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : এইচএসসি দেশজুড়ে প্রশ্নপত্র

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৬ আগস্ট ২০২৬

কাল শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা, প্রথমবার সব বোর্ডে একই প্রশ্নপত্র

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

দেশজুড়ে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বাংলা প্রথমপত্রের মাধ্যমে শুরু হওয়া এই পরীক্ষা চলবে লিখিত পর্ব শেষে ব্যবহারিক পরীক্ষাসহ আগামী ১৫ আগস্ট পর্যন্ত।এবারের পরীক্ষার সবচেয়ে বড় পরিবর্তন—প্রথমবারের মতো দেশের সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন এবারের পরীক্ষায়। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে অংশ নিচ্ছেন আরও ২ লাখের বেশি শিক্ষার্থী।

আরও  পড়ুন, দেশজুড়ে বাড়ছে বৃষ্টির দাপট, পাঁচ দিনের ভারী বর্ষণের আভাস

সারা দেশে ২ হাজার ৯৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৪৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার ৪০টি রাজধানী ঢাকায়।আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, প্রশ্নফাঁস ও নকল ঠেকাতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কোনোভাবে প্রশ্নফাঁসের ঘটনা ঘটলে সেদিনের পরীক্ষা সারা দেশে স্থগিত করে নতুন প্রশ্নে পুনরায় পরীক্ষা নেওয়া হবে।এদিকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সতর্ক করে বলেছেন, কোনো কেন্দ্রে নকলের ঘটনা প্রমাণিত হলে শুধু পরীক্ষার্থী নয়, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত