গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ৫ জন আসামিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৩০ জুন ২০২৬) পরিচালিত এ অভিযানে অন্যান্য মামলার এজাহারভুক্ত আসামি, মাদক মামলার আসামি, ডাকাতির প্রস্তুতি মামলার সন্দেহভাজন ব্যক্তি এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, অন্যান্য মামলার এজাহারভুক্ত আসামি আব্দুর রহমান ওরফে বাচ্চু মিয়া (৪০) কে গ্রেফতার করা হয়েছে। তিনি গাইবান্ধা সদর উপজেলার বালুয়া এলাকার বাসিন্দা এবং বর্তমানে গাজীপুর মহানগরের বাসন থানাধীন তেলিপাড়া এলাকায় বসবাস করতেন।এদিকে ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে তাকবির (২০) নামের এক যুবককে আটক করা হয়েছে। তার স্থায়ী বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নে। বর্তমানে তিনি গাজীপুর সদর থানার পশ্চিম জয়দেবপুর মুন্সিপাড়া এলাকায় বসবাস করছিলেন।
আরও পড়ুন, বগুড়ায় কুকুরকে নির্মমভাবে কূপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় বার্মিজ চা'কুসহ স্বপন গ্রেফতার
অভিযানে মাদক মামলার এজাহারভুক্ত দুই আসামি অহিদুর মিয়া (৩৫) ও মোঃ রনি মিয়া (৩৬) কে গ্রেফতার করা হয়। তাদের উভয়ের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায়।এছাড়া সিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ আবুল হোসেনকেও গ্রেফতার করা হয়েছে। তিনি বর্তমানে বাসন থানার চান্দনা এলাকায় বসবাস করতেন।বাসন থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং পলাতক আসামিদের গ্রেফতারে গাজীপুর মহানগর পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।পুলিশের এই অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
বিষয় : গ্রেফতার মামলা এজাহারভুক্ত

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন